বিজ্ঞান ও প্রযুক্তি

কক্সবাজার সৈকতে ভেসে আসছে হীরা ও সোনা!

  • 11:44 am - July 07, 2020
কক্সবাজার সৈকতে ভেসে আসছে হীরা ও সোনা!

কক্সবাজার: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে গত প্রায় চার মাস ধরে ফাঁকা পড়ে আছে কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতে নেই জেট-স্কি কিংবা গোসল করার মতো কোনও সামগ্রী। নেই পর্যটকদের পদচারণা। যে সাগর সৈকতে বছরজুড়ে সকাল-সন্ধ্যা দেশি-বিদেশি ভ্রমণপিপাসু মানুষের ভিড় লেগে থাকতো সেখানে এখন জনমানবহীন সুনসান নীরবতা। এতে করে বেকার হয়ে পড়েছেন সৈকতকেন্দ্রিক হাজারো ব্যবসায়ী ও কর্মচারী।

তবে এরইমধ্যে কক্সবাজারের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীরা সমুদ্র সৈকতে খোঁজা শুরু করে দিয়েছেন হীরা ও স্বর্ণের বিভিন্ন গহনা। দিনভর জেট-স্কির চালক, ছোটখাটো ব্যবসায়ী ও হকাররা হীরা ও সোনা খুঁজছে।

সরেজমিনে দেখা গেছে, সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে হকার ও বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা সোনা ও হীরা খোঁজ করছেন। দিনশেষ মিলছে সোনার আংটি, চেইন বা তারচেয়েও মূল্যবান গহনা। কিন্তু কে কি পাচ্ছে তা কেউই প্রকাশ করছেন না।

স্থানীয় ক্ষুদে ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিনই তারা স্বর্ণ ও হীরার খোঁজে সৈকতে আসছেন। সেখানকার ডাব ব্যবসায়ী জসিম জানিয়েছেন, তিনি এরইমধ্যে দুটি আংটি পেয়েছেন, তিনি আরও সোনা খোঁজ করছেন।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, ‘কিছুদিন আগে একটি আংটি পেয়েছি। পরে শুনি সেটি হীরার আংটি। ২৫ হাজার টাকা দিয়ে সেটি একজন কিনে নিয়েছেন। লকডাউনে টাকাটা আমার খুব কাজে এসেছে। এখন প্রায় প্রতিদিনিই সৈকতে আসছি।’

রহিম উদ্দিন নামে একজন গলার চেইন পেয়ে খুশিতে টগবগ করছিলেন। তিনি বলেন, ‘মূলত এগুলো বিভিন্ন সময় পর্যটকদের এখানে হারিয়ে ফেলে যান। অনেকদিন সৈকতে কেউ না আসায় এখন সেগুলো অনেকের চোখে পড়ছে।’

তবে পরিবেশবাদী সংগঠনের নেতা মোয়াজ্জেম হোসেন মনে বলেন, ‘যদি এখানে সোনার রেণু হয় তবে সেটি আমাদের জন্য একটি সম্ভাবনার কথা। পুরো বিষয়টি খতিয়ে দেখা উচিত। নইলে এত মানুষ কেন সোনার খোঁজে সৈকতে ভিড় জমাবে!’

এই শাখার আরও খবর

সেবা দিয়ে সেরা হতে চায় ইম্পেরিয়াল অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক: গাড়ি সার্ভিসিংয়ে নেতিবাচক অভিজ্ঞতা বদলে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল অটোমোবাইলস। অত্যাধুনিক অটোমেটিক সার্ভিসের মাধ্যমে সেরা হতে প্রতিষ্ঠাটিতে থাকছে ওয়ান-স্টপ সলিউশন। বৃহস্পতিবার…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

মাইনাস মার্কিং: উচ্চশিক্ষায় অবনতি

মীর হালিম একটি জাতির উন্নতির চাবিকাঠি হলো শিক্ষা । দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন । মেধা ও মননে আধুনিক এবং চিন্তা চেতনায়…

আগস্টে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ, আহত ৩ হাজার

ঢাকা: আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন। এরমধ্যে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য…

নগরীতে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্মের উদ্বোধন করেন রাসিক মেয়র

জিল্লুর রহমান জয় : অস্ট্রোলিয়া ও ঢাকার পর এবার রাজশাহী নগরীর উপশহরে ২নং সেক্টরে উদ্বোধন করা হয়েছে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্ম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আইটি…

জমেনি স্মার্টফোনের বাজার, শেষ সপ্তাহের অপেক্ষায় ব্যবসায়ীরা

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদযাপন হয়েছে বিধিনিষেধের মধ্যে। সে কারণে ভালো ব্যবসা করতে পারেননি ব্যবসায়ীরা। ঈদকে ঘিরে ভালো ব্যবসা করার প্রস্তুতি আগে…

১৪ ফেব্রুয়ারি আসছে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের রিয়েলমি ৯ আই

নিজস্ব প্রতিবেদক : এই ভ্যালেন্টাইন দিবসে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসরের সাথে আসছে রিয়েলমি ৯ আই। চলতি বছর দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের…

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলায় নতুন চমক

সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৪৩ তম দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার। আর এই বিজ্ঞান মেলায় নবাবগঞ্জ সিটি কলেজের এক শিক্ষার্থী সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট নিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au