প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মাদক বিরোধী জিরো টলারেন্সে আজ ৬ জুলাই সন্ধ্যায় আরিচায় ঝটিকা অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ।সূত্র মতে,আরিচা ঘাট কেন্দ্রীক আন্ত জেলা শীর্ষ ২ মাদক কারবারি উপজেলা ছাত্রলীগসভাপতি সেলিম ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুদ্দুস পুত্র বহু মাদক মামলার আসামী নাজমুল হাসান ওরফে ইয়াবা মীমকে আটকে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা মতে, উপজেলা ছাত্রলীগ সভাপতির পরিচয়ের আড়ালে সেলিম দীর্ঘদিন আন্ত জেলা ইয়াবার বৃহৎ চালান সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন জেলায় পরিবহন সহ অত্র এলাকায় অবাধে মাদক ব্যাবসা চালিয়ে আসছে। স্থানীয় থানায় সেলিমের নামে হত্যাচেষ্টা, ডাকাতি সহ মাদকের প্রায় ১২টি মামলা থাকলেও স্থানীয় সাংসদ ঘনিষ্ঠতায় সেলিমকে আটক সম্ভব হয়নি।

মানিকগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানের মুখে পলাতক ইয়াবা সেলিম ও মীম
ভয়ানক অপরাধী সেলিমের ইতিপূর্বে নদীপথে ও পার্শ্ববর্তী জেলাগুলোয় ডাকাতির সঙ্গেও জড়িত।অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ সা.সম্পাদক আব্দুল কুদ্দুস এর বাসভবন ঘেরাও করলেও পুত্র ইয়াবা মীমকে এখনো পাওয়া যায়নি।তবে দ্রুত মাদক কারবারি দুজনকে গ্রেফতারে সক্ষম হবে বলে গোয়েন্দা সুত্র নিশ্চিত করে।
সর্বশেষ রিপোর্ট লিখা পর্যন্ত জেলার শীর্ষ মাদক কারবারিদের ধরতে সাড়াশী অভিযান চলছে।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au