সারাদেশ

বিজিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিয়ালমারা সীমান্তে ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক

  • 10:46 am - July 06, 2020
বিজিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিয়ালমারা সীমান্তে ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ: বিজিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিয়ালমারা সীমান্তে ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক ও পাথর বোঝাই ট্রাক আটক করেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ জুলাই রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনস্থ শিয়ালমারা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহিনুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানামা ৫নং গেইটে তল্লাশী করে ৩৯ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিকদের আটক করেন।

আটককৃতদের নাম, টনিক শেখ (৩২), পিতা- মোঃ খলিল শেখ, গ্রাম- নরেন্দ্রপুর, ডাকঘর- কাঞ্চন টাওয়ার, থানা ও জেলা- মালদাকে বিশেষ এক অভিযানে বিজিবি তাদেরকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উক্ত আটককৃত ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদে এবং নিজস্ব অনুসন্ধানে জানা যায় যে উক্ত ফেনসিডিল সমূহ তার ট্রাকের মধ্যেই ছিল যার নম্বর Ind-WB-59 B-3163। আটককৃত ফেন্সিডিল, ট্রাক, পাথর এবং ভারতীয় ২৮৫০ রুপিসহ আনুমানিক সিজার মূল্য-৩৭,১৮,৭৩৫/- টাকা।

অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ভারতীয় ট্রাক চালককে ট্রাক ও মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেন্সিডিলসহ ভারতীয় ট্রাক চালক আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au