সারাদেশ

ঠাকুরগাঁও পীরগঞ্জের সড়কে খানা খন্দক ও জলাবদ্ধতা

  • 11:35 am - July 04, 2020
ঠাকুরগাঁও পীরগঞ্জের সড়কে খানা খন্দক ও জলাবদ্ধতা

ঠাকুরগাঁও, গৌতম চন্দ্র বর্মন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের অন্যতম ব্যস্ততম কাজী নজরুল ইসলাম পাকা সড়ক (টিএন্ডটি সড়ক)।

এরই মধ্যে সড়কটির কার্পেটিং উঠে খানা খন্দে ভরে গিয়ে কাঁদা পানিতে বেহাল হয়ে পড়েছে।সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে ওই সড়ক দিয়ে মানুষ চলাচল করা দায় হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষের কাছে ধরণা দিয়ে প্রতিকার না পেয়ে গত বছর ঐ সড়কে ধানের চারা রোপন করে এর পতিবাদ জানান স্থানীয়রা। তার পরেও কাজ হয়নি।

দেখার যেন কেউ নেই!তবে পৌর কর্তৃপক্ষ বলছেন, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। সেজন্য তারা উন্নয়ন কাজ করতে পারছেন না আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছেন, সড়কটি তারা পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। কাজেই সড়কটির মেরামত কিংবা পুনঃ সংস্কারের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।

পৌরসভা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একে অপরের উপর দায় চাপানোর ফলে কয়েক বছর ধরে কোন পক্ষই সড়কটি সংস্কার করছে না।সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমান সময়ে সড়কের পশ্চিম পাশ্ব দিয়ে ড্রেন নির্মান করা হচ্ছে। ড্রেনের মাটি খুঁড়ে সড়কের পার্শে¦ রাখায় বর্ষার পানি বের হতে পারছে না। এতে সড়কটিতে জলাবদ্ধতা স্থায়ী রুপ নিয়েছে। শহরের অত্যন্ত ব্যস্ততম সড়ক এটি।

এ সড়কে দোকান পাট ও জন বসতি ছাড়াও পশু হাসপাতাল, পল্লী বিদ্যুত অফিস, ব্র্যাক অফিস, মহিলা কলেজ, আরএম বালিকা উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্টমেথিউজ ইংলিশ মিডিয়াম স্কুল ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ অবস্থিত।

এ ছাড়াও দৌলতপুর, জাবরহাট, বৈরচুনা এবং সেনগাঁও ইউনিয়ন বাসীর উপজেলা সদরে প্রবেশের একমাত্র সড়ক এটি। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। অথচ শহরের বটতলা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত সড়কটি সংস্কার করা হয়নি দীর্ঘদিন। কার্পেটিং উঠে বড় বড় গর্ত তৈরী হয়েছে।

বর্ষায় পানি জমে গর্তগুলো বড় বড় আকার ধারণ করছে। এলাকাবাসীর দাবীর মুখে গত বছর সড়কের কার্পেটিং তুলে মাটি মিশ্রিত খোয়া ফেলে পৌর কর্তৃপক্ষ। এর কয়েকদিন পরেই বৃষ্টির পানিতে মাটি কাঁদায় পরিণত হয়। এতে দুর্ভোগ কমার বদলে আরো বেড়ে যায়। গত বছর ধানের চারা রোপন করে এর প্রতিবাদ জানান স্থানীয়রা। তার পরেও কাজ হচ্ছে না।

দেলোয়ার হোসেন দুলালসহ স্থানীয়দের অভিযোগ, তারা পৌর কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কার করার দাবি জানালে কর্তপক্ষ বলছেন, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। তারাই এটা ঠিক করবে আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছেন, তারা সড়কটি পৌরসভার কাছে হস্তান্তর করেছেন। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন তারা।

এ বিষয়ে পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী শাহজাহান বলেন, সড়কটি পৌরসভার মধ্যে হলেও এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। কাজেই সেখানে আমাদের কাজ করা সুযোগ নেই।

উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন বলেন, গত বছরেই তারা সড়কটি পৌরসভার কাছে হস্তান্তর করেছেন। কাজেই তারাই সংস্কার করবেন। যেহেতু পৌরসভা সড়কের উভয় ধারের দোকানপাট এবং বাসাবাড়ির কর আদায় করেন, সেহেতু তাদের উচিত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা। অপরদিকে রাস্তা সংস্কারের দাবীতে ৪ জুন শনিবার সকালে বটতলায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে ওই এলাকার সর্বস্তরের জনতা।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au