রাজনীতি

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

  • 8:15 am - March 28, 2025

নিজস্ব প্রতিবেদক 

সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংঘটনের নেতাকর্মীরা মুখ খুলেছেন।

জানা যায়, বৃহস্পতিবার কোহিনুর আহমদ ছিনতাইর টাকা ভাগাভাগি নিয়ে গনধোলাই খেয়ে প্রাথমিক চিকিৎসা শেষে আত্মগোপনে চলে যান। এর পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বিএনপির একাধিক নেতা জানান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীর আস্তাভাজন হওয়ায় কোহিনুরের বিরুদ্ধে দল থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

যুবদলের এক পদধারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দক্ষিণ সুরমায় বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় যত ধরনের চুরি ছিনতাই হচ্ছে তার মুলে কোহিনুর আহমদ। বিষয়টা দলের অনেকে জানলেও তাকে শাস্তির আওতায় আনা যাচ্ছে না। তবে, বৃহস্পতিবার (২৭ মার্চ) নিজে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে প্রচার করেন তিনি।

তবে, অনুসন্ধানে বেরিয়ে আসে অন্য তথ্য, ছিনতাইর টাকা ভাগবাটোয়ারা নিয়ে তিনি হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তার এ অপকর্মের বিরুদ্ধে একটি মিছিল করেছেন তারা।

নাসিম আহমদ নামের একজন বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, চিনি ডাকাতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে নিজ বলয়ের জুনিয়রদের হামলার শিকার হন সিন্ডিকেটের মূল হোতা কোহিনুর আহমদ।

জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ ৫ আগস্ট পরবর্তী সময়ে বেপরোয়া হয়ে পড়েন। চাঁদাবাজি, দখল, চুরি,ছিনতাই এমন কোনো অপরাধ নাই তার নেতৃত্বে হয় না। বিভিন্ন গ্রুপ উপগ্রুপের মাধ্যমে তার নেতৃত্বে চলে এসব অপরাধ কর্মকান্ড।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে হঠাৎ তিনি প্রচার করেন বড়ইকান্দি এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ও নগদ চার লাখ টাকা নিয়ে যায় বলে জানান তিনি। তবে, খোজ নিয়ে জানা যায়, ছিনতাইর টাকা নিয়ে নিজেদের মধ্যে মারামারির ঘটনায় হামলার শিকার হয়েছেন তিনি। তবে, ঘটনার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

কোহিনুর আহমদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান বলেন, মারামারির ঘটনা সর্ম্পকে আমরা অবগত হয়েছি। কিন্তু তিনি লিখিত কোনো অভিযোগ করেননি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au