আইন আদালত

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

  • 9:29 am - November 14, 2024

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল ও প্রতারক চক্রের অনেককেই বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। এখন অনেকটাই দালাল শূন্য রূপে দেখা যায় মিরপুর বিআরটিএ কার্যক্রম। যার সার্থকতার মূল নায়ক বর্তমান বিআরটিএ নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন এর অবদান। জানা যায় আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্ষমতা থেকে চলে যাবার পর বিভিন্ন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা পরিচালনা করে দালালদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজাও দেন তিনি। যার ফলে বর্তমানে মিরপুর বিআরটিএ দালালদের দৌরাত্ম্য কম চোখে পড়ছে।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায় আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় থাকাকালীন এএসআই সোহেল দালাল সিন্ডিকেট এর মাধ্যমে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলেন মিরপুর বিআরটিএ তে। মিরপুর বিআরটিতে রয়েছে তার একান্ত দালাল সিন্ডিকেট এ দালাল সিন্ডিকেট এর প্রধান এএসআই সোহেলের কথিত ভাগিনা রাফি, তারি মাধ্যমে এই দালাল সিন্ডিকেটের কাছ থেকে বিভিন্ন ফাইল সংগ্রহ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সোহেল নিজেই কাজ করে দেন।

এই সিন্ডিকেটের বাহিরে যে-সব দালালরা কাজ করতে যায় তাদেরকে আটক করে তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। গত সোমবার বিআরটিএ দালাল মুক্ত করতে অভিযান পরিচালনা করেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর আনিসুজ্জামান, এ সময় কাফরুল থানার এ এসআই সোহেল, মিরপুর বিআরটিএ এর বাহির থেকে ১১ জন দালালকে আটক করে (বিআরটিএ) এর হাজত খানায় রাখেন , বাকি কয়েকজনকে টাকার বিনিময়ে বাহির থেকেই ছেড়ে দেওয়া হয় বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আটককৃতদের মধ্যে ৯ জনকে সাজা দেওয়া হয়, বাকী ৩ জনের মুসলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

সাজপ্রাপ্ত আসামি ৯ জনের মধ্যে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে, বাকি ৯ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সাজাপ্রাপ্তরা হলেন ০১. বিল্লাল হোসেন (৩৭), ০২. হাবিবুল্লাহ (২৪) ১ মাস, ০৩. রুবেল হোসেন (২৯) ১ মাস, ০৪. মো. মনির (৪০) ১৫ দিনের, ০৫. রনি (২৮) ১ মাস, ০৬. হাচিবুল রহমান (২০) ১ মাসের, ০৭. জালাল হোসেন (৪৯) ১ মাস, ০৮. রিদয় (২৪) ১ মাস, ৯. আল আমিন, ১ মাস।

এছাড়াও কাফরুল থানার এএসআই সোহেল ছাত্র আন্দোলনে স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে বৈষম্য ছাত্রদের উপর হামলার তথ্যও পাওয়া যায়।

এএসআই নিজের অস্তিত্ব ধরে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিত ছাড়াই আশেপাশের লোকজন ধরে বিআরটিএ হাজত খানায় ঢুকিয়ে রাখেন। পরবর্তীতে লোক বুঝে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন। যার প্রমাণ রয়েছে সাংবাদিকদের হাতে।

অনুসন্ধানে আরো জানা যায় এএসআই সোহেল পুলিশের পোষাক খুলে সকাল থেকে রাত পর্যন্ত বিআরটিএ তে দালালি করে বেড়ায়। তাতে করে তার দালালি করার সুযোগ দিন দিন বেড়ে চলছে। সাধারণ জনমনে প্রশ্ন? আইনশৃঙ্খলা বাহিনী যেখানে দালাল মুক্ত করবে, সেখানে নিজেই দালালি করছে। তাহলে পুলিশের প্রতি জনগণের কতটুকু শ্রদ্ধা থাকবে।

এ বিষয়ে কাফরুল থানার অফিসার ইনচার্জ মোস্তাফার সাথে সরাসরি কথা বললে তিনি জানান, এএসআই সোহেল আইনি প্রক্রিয়ায় বিআরটিএ তে কাজ করছেন। এছাড়া তার বদলির বিষয় নিয়ে জানতে চাইলে তিনি আরো বলেন উপরস্থ কর্মকর্তারা বলতে পারবেন আমি এবিষয়ে কিছু বলতে পারবো না।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ হেড অফিসে প্রশাসন শাখার জনাব কামরুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সঠিক প্রমাণ থাকলে নিশ্চয়ই আমাদের চেয়ারম্যান মহোদয় বিষয়টি নজরে নিবেন। তাছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে এভাবেই সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান।

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au