আইন আদালত

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

  • 6:41 am - September 26, 2024

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ হয়। এবং তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনাটি ঘটে । মিল্লাদ ক্যাম্প বাসী আরমান আলি জানান, “সো,, গ্রুপের প্রধান মশিউর রহমান নেতৃত্বে সন্ত্রাসী ডাকাত বাবু, হকি সুমন, হুদা মামুন মোস্তফা সহ ১৫-২০ জনের একটি দল নিয়ে মিল্লাদ ক্যাম্পে আসে ।

 

ক্যাম্প এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান তছনছ করে ও বসবাসকারীদের ঘরবাড়ি ভাঙচুর করে । এলাকাবাসীরা সন্ত্রাসীর ঘটনায় প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা এলোপতি কিভাবে গুলি করতে থাকে এই সময় মোহাম্মদ ভুলু নামের এক ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হয়। এমনকি সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি ভাবে আঘাত করে ।

তিনি আরো জানান, আহত ভুলুকে উদ্ধার করে সানি একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তি রাখেন তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনার সম্পর্কে বলেন, সো গ্রুপের প্রধান মশিউর রহমানের নেতৃত্বে তার বাহিনীর ১৫-২০ জন সদস্য নিয়ে মিল্লাদ ক্যাম্পে গিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চায়। এবং ক্যাম্প দখল করার চেষ্টা করে। ক্যাম্প বাসী ও ব্যবসায়ী রা প্রতিবাদ করলে এই সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে।

এসময় ভুলু নামে ব্যবসায়ী গুলিবিদ্ধ হয় । এলাকাবাসীর মাধ্যমে ঘটনাই জানার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। এর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসী মশিউর রহমানের নামে কয়েকশো মাদক , ডাকাতি , জমি দখলে মামলা রয়েছে পল্লবী থানা সহ মিরপুর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

‘এমনকি তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা রয়েছে । এলাকার বিভিন্ন লোকদের অভিযোগ, মিরপুর পল্লবী ১১ নং সেকশন বি ব্লকের মিল্লাদ ক্যাম্প এলাকা দখল করতে চাচ্ছে সন্ত্রাসী মশিউর রহমানের বাহিনী সদস্য মামুন ডাকাত বাবু হকি সুমন হুদা মামুন মোস্তফা বাবু ডিসপাড়ের বাবু সহ ১৫–২০ জন মিলে সবাই হাতে অস্ত্র নিয়ে ক্যাম্পের ভেতরে ঢুকে হামলা চালায়। অনেক ভাঙচুর করে ব্যবসা প্রতিষ্ঠান তছনছ করে লুটপাট। তারা বলে আমাদেরকে সাপ্তাহিক চাঁদা না দেওয়া হয় ক্যাম্পের প্রত্যেকটা লোককে ঢুকে গুলি করবো বাবু ও মামুনের হুমকি।’

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au