জাতীয়

বেইলি রোডে আগুনে নিহত ৪৩

  • 9:40 pm - February 29, 2024
বেইলি রোডে আগুনে নিহত ৪৩

ঢাকা: রাজধানীর বেইলি রোডে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টে’ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন রাত দুইটায় জানান, যাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ইমারজেন্সিতে ৩৩ জন এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ১০ জন মারা গেছেন। স্বাস্থ্যমন্ত্রী নিজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত আছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

১৩টি ইউনিটের চেষ্টায় বেইলি রোডের আগুন রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সাভিস। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের সাত তলা ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪৩ জন।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা ভেতরে তল্লাশি করছি। আটকেপড়াদের জীবিত উদ্ধারে যতটুকু করা সম্ভব হয়েছে সেটা করার চেষ্টা করছি। বাকি পরিস্থিতি এখনও বলার সময় হয়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তারপরও ভেতরে কিছুটা ধোঁয়া আছে। এবং আমাদের কর্মীরা তল্লাশী করছে। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহাজাহান শিকদার জানান, ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জন জনকে এবং অচেতন অবস্থায় উদ্ধার ৪৩ জন।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

জানা গেছে, ভবনটির ওপরের তলাগুলোতে পোশাকের দোকান এবং বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের তলাগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন ওপরের দিকে উঠে যান। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজধানীর শান্তিনগর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে পড়ে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষনিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহাজাহান শিকদার।

এদিকে এই বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে পড়ে আহত ১৫ জনের মতো জরুরি বিভাগে এসেছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au