Lead News

বাংলাদেশি পণ্য নেয়নি ভারত, বন্দরেই ব্যবসায়ীদের প্রতিবাদ

  • 4:30 pm - July 01, 2020
বাংলাদেশি পণ্য নেয়নি ভারত, বন্দরেই ব্যবসায়ীদের প্রতিবাদ

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ থেকে রফতানি পণ্য গ্রহণ করছে না ভারত। প্রতিবাদে বুধবার (১ জুলাই) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো।

ফলে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শতশত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দরে। সিএন্ডএফ এজেন্ড কর্মচারীরা ও ভারত বাংলাদেশি রফতানি পণ্য গ্রহণ না করলে আমদানি বাণিজ্য বন্ধের সাথে একাত্মতা ঘোষণা করে।

জানা গেছে, বেনাপোল বন্দরে আটকা পড়েছে ৫০০ ট্রাক রফতানি পণ্য। গত তিন মাস ধরে এসব ট্রাক আটকে আছে বেনাপোল বন্দরে। দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর গত ৭ জুন বোনপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য চালু হলেও রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারত সরকার ও সে দেশের ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বাংলাদেশে ঢোকার অনুমতি দিলেও বাংলাদেশি রফতানি পণ্য ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছে না। বেনাপোল চেকপোষ্ট এলকায় রফতানি পণ্যর গাড়ি দাঁড়িয়ে থাকায় তৈরি পোশাক, গার্মেন্টস পণ্য ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্য থাকায় রোদ বৃষ্টিতে ভিজে পুড়ে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন জানান, ভারত আমদানি পণ্য দিলেও তারা বাংলাদেশি রফতানি পণ্য গ্রহন করছেন না। যার জন্য রফতানি কারক ব্যবসায়ীরা ভারত থেকে আসা আমদানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে। সকাল থেকে ভারত থেকে কোন আমাদানি পণ্য বাংলাদেশে প্রবেশ করেনি। বাংলাদেশি রফতানি পণ্য ভারতে ঢুকতে না পেরে মোটা অংকের ট্রাক ডেমারেজ গুনতে হচ্ছে রফতানি কারকদের।

বেনাপোল কাস্টমস এর কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা শামিমুর রহমান বলেন, রফতানি পণ্য ভারত গ্রহণ না করায় বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি বাণিজ্য বন্ধ ঘোষণা দেয়। যার জন্য সকাল সাড়ে ৯ টা থেকে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্টসন ওয়েলফেয়ার স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশি রফতানি পণ্য নেওয়া হচ্ছে না। বাংলাদেশের ব্যবসায়ীরা যদি মনে করে তারা এই ভাইরাসের কারণে আমদানি পণ্য নিবে না তাহলে সেটা তাদের ব্যাপার। আমাদের বিধি-নিষেধ থাকার কারণে আমরা বাংলাদেশ থেকে রফতানি পণ্য নিতে পারছি না।

বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদার জানান, বাংলাদেশি রফতানি পণ্য ভারত গ্রহণ না করায় বাংলাদেশি বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন সকাল থেকে ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে। ফলে ওপারে শতশত পণ্য বোঝাই ট্রাক আটকে আছে যত্রতত্র। একইভাবে বেনাপোল বন্দর এলাকায় ৪/৫’শ পণ্য বোঝাই ট্রাক আটকে আছে ভারতে যাওয়ার অপেক্ষায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au