সারাদেশ

বাঘারপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংসদের অনুদান অব্যাহত 

  • 6:50 am - June 07, 2023

বাঘারপাড়া প্রতিনিধি জসিম: যশোরের বাঘারপাড়া অভয়নগর ও বসুন্দিয়ার রাজনৈতিক অভিভাবক ৮৮ যশোর ৪ এর মাননীয় সাংসদ রনজিৎ কুমার রায় গত ৩ শনিবার সকাল ১১টায় ৯নং জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা বাজারে বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমানের আমন্ত্রণে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিতে।

এসময় বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাঃ মোঃ ফজলুল করিম ও মোয়াজ্জেম মোঃ হবিবার রহমান ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন এবং কিছু সময় পরে ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয় গেলে এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির স্বনামধন্য ভিটাবল্লা কেন্দ্রীয় জামেমসজিদ, মাধ্যমিক বিদ্যালয় ও তেঘরী মধ্যপাড়া জামেমসজিদ, জনতা ব্যাংকের সাবেক ডি জি এম বীরমুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান ও ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অরুন কুমার বিশ্বাস তাকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন। অনুদান হিসাবে ভিটাবল্যা মসজিদে ১০ লাখ, মাধ্যমিক বিদ্যালয়ে ৪ লাখ এবং তেঘরী মধ্যপাড়া জামে মসজিদে ৬ লাখ টাকার অনুদানের ঘোষনা দেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু নিখিল কুমার আঢ্য, সাধরণ সম্পাদক এ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত, সাবেক চেয়ারম্যান আঃ হক মোল্লা, মোঃ মহিউদ্দিন বিশ্বাস, ডা. মোঃ আঃ হক জিয়া, ভিটাবল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃআঃ মজিদ আনোয়ার, ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন, ও মোঃরেজাউল ইসলাম মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমান খন্দকারসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, ওলামা লীগ ও আওয়ামীলীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতা ও নেত্রিবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষীকাবৃন্দ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবার রহমান খানের বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমানের বাড়ি পর্যন্ত ডাবল ইটের ছলিং করনের কাজ ও জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের পুঃ নির্মানের কাজের ঘোষনা দেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au