সারাদেশ

মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে বিনামূল্যে মহিলাদের জরায়ুর অপারেশন ও চিকিৎসা দেওয়া হবে

  • 7:12 am - May 14, 2023

মোঃ রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপমহাদেশের প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার স্বনামধন্য প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতালে বিদেশী ডাক্তারদের সহযোগিতায় বিনামূল্যে মহিলাদের জরায়ুর সমস্যা জনিত অপারেশন ও চিকিৎসা দেওয়া হবে।

আজ ১৩ই মে সকাল ১১ টায় কুমুদিনী হাসপাতাল কনফারেন্স হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে মহিলাদের জরায়ু সমস্যা জনিত বিষয়ে বক্তব্য রাখেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়, সহকারী পরিচালক ডাঃ এবিএম হাসান, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ এম এ হালিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ শ্রাবণী সাহা বক্তব্য রাখেন।

কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাকাল হইতে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন প্রকার প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বর্তমানে বাস্তবায়নকৃত প্রকল্প সমূহের মধ্যে ২০১৭ ইং সাল হতে অস্ট্রেলিয়ান (ডিএকে) ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় “প্রশান্তি” প্রজেক্টের মাধ্যমে বিনামূল্যে মহিলাদের জরায়ুর সমস্যা জনিত রোগ পেলভিক অরগ্যান প্রোলাপ্স এর চিকিৎসা, আধুনিক পদ্ধতিতে ( স্যাকরো-স্পাইনোয়াস ফিক্সাশন) অপারেশন ও ডাক্তার, ইন্টার্ন ডাক্তার, নার্সদের প্রশিক্ষণ দিয়ে আসছে। এ পর্যন্ত কুমুদিনী হাসপাতালে প্রায় ৬০০ মত জরায়ু সমস্যা জনিত মহিলার চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশে প্রায় প্রতি বছর এই জরায়ু জনিত সমস্যায় ৩ লাখ মহিলা ও ৩০ লাখ নবজাতক প্রাণ হারায়।

এরই ধারাবাহিকতায় ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত কুমুদিনী হাসপাতালে ডাক্তার ও নার্সদের সমন্বয়ে প্রোলাপ্স রোগী অপারেশন ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

চিকিৎসকদের মধ্যে রয়েছেন, অস্ট্রেলিয়ান ডাঃ বারবারা অ্যান হ্যালি, ডাঃ জোহান উইলিয়াম ট্রেইলার, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায় ও ডাঃ বিলকিস প্রমূখ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমুদিনী হাসপালের অনিমেষ ভৌমিক লিটন জিএম অপারেশন, এজিএম আ. হাই, কুমুদিনী নার্সিং বিভাগের প্রধান দ্বিপালি পেরিআর সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au