সারাদেশ

পাঁচ কৃষককে অপহরণ, মুক্তিপণ না পেয়ে নির্যাতন, উদ্ধার ৩

  • 5:58 pm - September 29, 2022

কক্সবাজারের টেকনাফে পৃথকভাবে পাঁচজন কৃষক অপহরণের ঘটনা ঘটেছে। পরে তিনজনকে উদ্ধার করা গেলেও এখনো দুজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনা এলাকায় গভীর অরণ্যে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে তিনজনকে উদ্ধার করা হয়।

মুক্তিপণ না পেয়ে অপহরণকারীদের প্রহার ও গুলিতে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে আবুল মঞ্জুরের ছেলে গুলিবিদ্ধ শাহাজাহান আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ঠান্ডা মিয়ার ছেলে আবু বক্কর ও তার ছেলে মেহেদী হাসান (১৮) চিকিৎসাধীন। তবে এখনো পানখালী এলাকার নজির আহমদ ও তার ছেলে মোহাম্মদ হোসেন নিখোঁজ রয়েছেন।

অপহৃতদের আত্মীয়স্বজন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পাহাড়ের পাদদেশে ধান চাষ ও ক্ষেত-খামার রক্ষণাবেক্ষণ করতেন তারা। সেখান থেকে ৭-১০ জনের সশস্ত্র অপহরণকারী তাদের অপহরণ করে ৫ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। টাকা আদায়ে ব্যর্থ হওয়ায় শাহাজাহানকে গুলি করা হয়। অপর দুইজনকে কুপিয়ে রক্তাক্ত করে অপহরণকারী দল। পরে তাদের আত্মীয়স্বজনরা খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী শাহাজাহানের বাবা আবুল মঞ্জুর জানান, আমার ছেলে শাহাজাহান ধানক্ষেত পাহাড়া দিতে গেলে সশস্ত্র অপহরণকারীরা তাকেসহ কয়েকজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। টাকা না পেয়ে গুলি করে মেরে ফেলার চেষ্টা চালায়। এখনো জানি না ছেলে বাঁচে কিনা? অপহরণকারীদের মধ্যে বেশ কয়েকজন পরিচিত বলেও জানান তিনি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, নিয়মিত ধানক্ষেত-খামার রক্ষণাবেক্ষণের কারণে সেখানে যেতে হয়। সেখান থেকে অপহরণকারীরা তাদের অপহরণ করে। মুক্তিপণ না পাওয়ার কারণে বেশ কয়েকজনকে রক্তাক্ত করে। এ ব্যাপারে থানা পুলিশকে জানানো হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাফিজুর রহমান জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au