আইন আদালত

বঙ্গবন্ধুর ৫ পলাতক খুনিকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি নেই

  • 7:50 am - August 15, 2022
বঙ্গবন্ধুর ৫ পলাতক খুনিকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি নেই

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার শেষ হয়েছে ১৩ বছর আগে। সরকারের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও বিদেশে আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত ৫ পলাতক খুনিকে এখনো দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

পলাতক এই ৫ আসামি হলেন- খন্দকার আবদুর রশিদ, শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহউদ্দিন খান।

তাদের মধ্যে নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন বলে জানা গেছে।

তবে কূটনৈতিক প্রক্রিয়ায়, গোয়েন্দা ও ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চালিয়েও বাকি ৩ জনের খোঁজ এখনো বের করতে পারেনি সরকার।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার পেছনের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে সরকার কয়েক বছর আগে একটি কমিশন গঠনের পরিকল্পনা করলেও, তা এখনো আলোর মুখ দেখতে পায়নি।

তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করতে পেরেছে।

আবদুল মাজেদ দীর্ঘদিন দেশের বাইরে পালিয়ে ছিলেন। ২০২০ সালের ১২ এপ্রিল তার ফাঁসি কার্যকর করা হয়।

অপর ৫ আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ এবং মহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০১০ সালের ২৮ জানুয়ারি।

আরেক আসামি আজিজ পাশা ২০০১ সালে জিম্বাবুয়েতে মারা যান।

এরমধ্যেই আজ জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

যোগাযোগ করা হলে আইনমন্ত্রী আনিসুল বলেন, ‘রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে সরকার যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের সঙ্গে কথা বলেছে।’

‘আশা করি মার্কিন সরকার যেভাবে ২০০৭ সালে জাতির পিতা হত্যার আসামি মেজর (অব.) মহিউদ্দিনকে ফিরিয়ে দিয়েছিল, সেভাবে রাশেদ চৌধুরীকেও বাংলাদেশে ফেরত পাঠাবে’, বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কানাডা সরকারের সঙ্গে আলোচনা চলছে, যদিও কানাডা সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ার অনুমোদন দেয় না।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী ছিলেন আনিসুল হক।

৩ পলাতক দণ্ডপ্রাপ্তকে খুঁজে বের করার অগ্রগতি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এ বিষয়ে জানতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের এখতিয়ার ও শর্তাবলীসহ মন্ত্রণালয় একটি খসড়া রূপরেখা চূড়ান্ত করেছে।’

‘আমরা এ বিষয়ে মতামতের জন্য খসড়াটি প্রধানমন্ত্রীর কাছে পাঠাব’, যোগ করেন তিনি।

২০০৯ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার অভিযোগে ১২ জনের মৃত্যুদণ্ডের হাইকোর্টের রায় বহাল রাখেন।

রায়ের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট বলেন, ‘খুনিরা শুধু দেশের রাষ্ট্রপতিকে (বঙ্গবন্ধু) হত্যা করেনি, তার পুরো পরিবারকেও হত্যা করেছে। আসামিরা বর্বর আচরণের মাধ্যমে প্রমাণ করেছে যে, এ ষড়যন্ত্রের উদ্দেশ্য শুধু রাষ্ট্রপতিকে ক্ষমতা থেকে উৎখাত করাই ছিল না, বরং তার পুরো পরিবারকে সমূলে বিনাশ করাই ছিল তাদের উদ্দেশ্য।’

‘দেশে এমন জঘন্য ঘৃণ্য ঘটনা আর ঘটেনি’, পর্যবেক্ষণে বলেন আপিল বিভাগ।

পর্যবেক্ষণে আরও বলা হয়, ‘আসামিরা এমন এক নেতাকে নির্মমভাবে হত্যা করেছে যিনি জাতির পিতা। এমনকি তারা রাষ্ট্রপতির ১০ বছর বয়সী শিশু সন্তানকেও রেহাই দেয়নি। পুরো জাতিকে হতবাক করে তারা তাকে নৃশংসভাবে হত্যা করে।’

‘তারা কেন ৩ জন নারীকে হত্যা করেছে, তা ব্যাখ্যাতীত। একজন শিশু ও ৩ জন নিরীহ-নিরস্ত্র নারীকে হত্যা করে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে… বাড়িতে উপস্থিত প্রায় পুরো পরিবারকে হত্যা করেছে। কেন নিরীহদের হত্যা করা হয়েছে, আসামিরা তার কোনো ব্যাখ্যা দিতে পারেনি’, পর্যবেক্ষণে বলা হয়।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au