সারাদেশ

ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা প্রদান

  • 4:55 pm - July 07, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে তোফাজ্জল মরিয়ম সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ২২৫জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সবংর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ইন্জিনিয়ার মোশাররফ হোসেন বাবুর পৃষ্ঠপোষকতায়, টিএম হেলথ কেয়ার চত্বরে মেধাবী শিক্ষাথীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। ২০২১ সালের এসএসসি এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ২২৫ জন শিক্ষার্থীদের মাঝে এই সবংর্ধনা প্রদান করা হয় ।

শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন , অনুষ্ঠানের পৃষ্ঠপোষক , টিএম হেলথ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক ( এমডি ) ইন্জিনিয়ার মোশাররফ হোসেন বাবু । এতে সভাপতিত্ব করেন টিএম হেলথ কেয়ার এর নির্বাহী পরিচালক আলহাজ্ব মরিয়ম বেগম।

এসময় উপস্থিত ছিলেন , গ্রীনল্যান্ড মডেল স্কুলের অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন মণ্ডল, টিএম হেলথ কেয়ার এর পরিচালক সহকারী অধ্যাপক মো : সাদেকুল ইসলাম সাদেক , টিএম হেলথ কেয়ার এর পরিচালক সহকারী অধ্যাপক মো : কামরুজ্জামান মাসুদ , ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমরচাঁদ গুপ্ত অপু,সহকারি অধ্যাপক মাসুমা পারভিন বেবি,টিএম হেলথ কেয়ার এর পরিচালক শিরিন আক্তার,সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.মোশারফ হোসেন,অভিভাবক প্রতিনিধি সাগরিকা চৌধুরী প্রমুখ।

উল্লেখ ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে এই সংগঠনটি উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে সবংর্ধনা দিয়ে আসছেন । অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইন্জিনিয়ার মোশাররফ হোসেন বাবু বলেন , কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই আয়োজন , তারা যাতে ভবিষ্যতে তাদের শিক্ষা জীবনে আরও কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে এবং মানুষের মত মানুষ হয়ে দেশ – সমাজ ও পরিবারে কল্যাণকর কাজে নিয়োজিত হতে পারে ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au