সারাদেশ

ফুলবাড়ীতে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

  • 3:53 pm - July 06, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জব্দকৃত ১২ লাখ টাকা মূল্যের ২৫ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে। বুধবার (৬ জুলাই) বিকেল ৩টায় ফুলবাড়ী থানা চত্ত¡রে এসব যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়।

জানাগেছে,এর আগে গত ২৪ এপ্রিল সন্ধা থেকে ২৫ এপ্রিল বুধবার গভীর রাত পর্যন্ত পুলিশ, বিজিবি ও আনছার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে পৌর শহরের তিনটি কুরিয়ার সর্ভিস ও দুইটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের মোট ১২০ কার্টুনে ২৫ হাজার যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এসময় এই পণ্য ব্যবসায় জড়িত চার জন জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

যৌন উত্তেজক সিরাপ ধ্বংসকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো.আসাদুজ্জামান ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. শামিমা আক্তার জাহান,হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর রাসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম প্রমুখ।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন জানান, মাদক যেমন আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, ঠিক তেমনি যৌন উত্তেজক সিরাপ অনেকের কিডনি, লান্স নস্ট করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

আমরা গত ২৪ এপ্রিল মঙ্গলবার থেকে ২৫ এপ্রিল বুধবার গভীর রাত পর্যন্ত পুলিশ, বিজিবি ও আনছার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে পৌর শহরের তিনটি কুরিয়ার এবং দুটি বাড়ী থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের মোট ১২০ কার্টুনে ২৫ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করি। যা আজ বুধবার আনুষ্ঠিকভাবে ধ্বংস করা হলো।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au