সারাদেশ

বেনাপোল চেকপোষ্টে ভারতগামী যাত্রীরা চরম ভোগান্তিতে

  • 3:49 pm - July 06, 2022

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল। ঈদ উপলক্ষে সরকারী ছুটি ও ব্যাক্তিগত ছুটি নিয়ে ভারত ভ্রমনে যাওয়ার ধুম পড়েছে। তবে দেশের দুর দুরান্তর থেকে আসা পাসপোর্ট যাত্রীরা বেনাপোল এসে পড়েছে বড় বিপাকে। রোদ বৃষ্টিতে ভিজে রাত জাগা যাত্রীরা রোগী ও ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বিশ্রামের জন্য ৫০ টাকা দিয়ে বন্দর এর ফি দিয়ে ও ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাড়িয়ে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে।

বুধবার সকাল ৬ টা থেকে বেলা ১.০০ টা পর্যন্ত বেনাপোল চেকপোষ্টে প্রায় অর্ধকিলোমিটার লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে পাসপোর্ট যাত্রীদের। দুর পাল্লার গাড়ি যত আসছে তত লাইনের পাল্লাও দীর্ঘ হতে দেখা গেছে। মাঝে মাঝে বৃষ্টি ও আবার মাঝে মাঝে রৌদ্রে গরমে অতিষ্ট হয়ে পড়েছে যাত্রীরা। সকাল সাড়ে ৭ টা ও ১০ টার দিকে বৃষ্টিতে ভিজে যাত্রীরা তাদের ভারত যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে।

ঢাকা থেকে আসা পাসপোর্ট যাত্রী সজিব হোসেন বলেন (বি ডাব্লুউ-০৪০৫৫৩৪) আমরা ব্যাংক থেকে ভ্রমন ট্যাক্স কাটার সময় অতিরিক্ত আরো ৫০ টাকা দিয়েছি। জানতে চাইলে সেখান থেকে বলা হয় এটা টার্মিনাল ফি। এখানে বিশ্রামাগার রয়েছে সেই বাবদ এই ফি নিয়েছি। তবে ওই ৫০ টাকার রশিদে ৪৭ টাকা লেখা থাকলেও নেওয়া হচ্ছে ৫০ টাকা।

বরিশাল থেকে আসা ঝরনা রানী বলেন, আমি আমার বৃদ্ধ স্বামীকে নিয়ে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে অসুস্থ হয়ে পড়েছি নিজেও। তারপর দুইবার বৃষ্টিতে ভিজেছি। বৃষ্টির পর আবার প্রচন্ড রৌদ্রে ওই পানি গায়ে শুকিয়েছে। এতে অসুখ আরো বেড়ে যাবে ।

ঢাকা থেকে আসা রুবেল হোসেন বলেন, রিতিমতো টার্মিনাল চার্জ দোওয়া স্বর্থেও পাচ্ছি না কোনো সুযোগ সুবিধা তাই বৃষ্টিতে ভিজে দীর্ঘ লাইন অপেক্ষার পর যেতে হচ্ছে ভারতে।

সরেজমিনে দেখা গেছে বেনাপোল ইমিগ্রেশন থেকে শুরু করে পাসপোর্ট যাত্রীদের লাইন দীর্ঘ হয়েছে। বেলা যত বাড়ছে যাত্রী সংখ্যা ও তত বৃদ্ধি পাচ্ছে। লাইনটি সাদিপুর রোডের ব্রীজ পর্যন্ত চলে গেছে। মানুষ লাইনে দাড়িয়ে দীর্ঘ স্বাস ছাড়ছে। কেন এ পথে ভারত যাচ্ছি। আবার কেউ কেউ বলছে বিশ্রামের কথা বলে ৫০ টাকা নিয়ে আরো ভোগান্তিতে ফেলছে আমাদের। এত এক আজব জায়গা।

এ ব্যাপারে বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কিছু করার নেই। উর্দ্ধতন কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে ৪৭ টাকা টার্মিনাল ফি নেওয়া হচ্ছে। তবে এখানে বাতরুম এর ব্যবস্থা এবং ট্রলি ব্যবস্থা আছে যাত্রীদের জন্য।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসেন বলেন, আমরা পাসপোর্ট যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছি। যাত্রীরা যাতে দ্রুতো ভারত গমন করতে পারে তার জন্য সকল ডেস্কে বিরতীহিন ভাবে কাজ চলছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au