সারাদেশ

কক্সবাজারের কলাতলী বাদশা ঘোনায় কবিরের নেতৃত্বে পাহাড় কেটে স্হাপনা নির্মাণ

  • 6:02 am - July 05, 2022

আবদুর রাজ্জাক,কক্সবাজার জেলা প্রতিনিধি : চলছে দখল ও পাহাড় কাটা মহোৎসব। ফলে বেদখল হচ্ছে সরকারি জমি ও সাবাড় হচ্ছে সরকারি পাহাড়। দিনে দুপুরে উঁচু পাহাড় কেটে চলছে এসব অবৈধ স্থাপনার কাজ। কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুলিশ লাইসেন্স এর পিছনে কলাতলী বাদশা ঘোনায় সরকারি মুল্যবান খাস জমি দখল করে উঁচ পাহাড় কেটে স্হাপনা নির্মাণ করছে মহেশখালী শাপলাপুর নতুন বাজার এলাকার আরফা স্বামী মোহাম্মদ করিম। সে জায়গাটি ঘোনার পাড়া কবিরের কাছ থেকে ক্রয় করেছে বলে জানান।।

সরেজমিনে গিয়ে দেখা যায়,কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর নতুন বাজার এলাকার মোহাম্মদ করিম ও তার স্ত্রী আরফা বেগম এর নেতৃত্বে এই পাহাড় নিধন ও স্হাপনা নির্মাণের কর্মযজ্ঞ চলছে।তাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগীতা করছে স্হানীয় কবির নামের এক ব্যক্তি।কবিরের উপস্হিতিতে মোহাম্মদ করিম ও তার স্ত্রী আরফা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশাল আকারে পাহাড় কেটে সরকারি খাসজমি দখল করে স্হাপনা নির্মাণ অব্যাহত রেখেছে। অভিযোগ উঠেছে, কবিরের ভাই সবুজ নাকি ক্ষমতাসীন দলের কক্সবাজারের বড় এক নেতার সাথে চলাফেরা করে।তাই সবুজ এর প্রভাব কাটিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি জমি বিক্রি ও প্রকাশ্যে শত ফুট উঁচু পাহাড় সাবাড় করে পরিবেশ ধ্বংস করে সরকারি জমিতে স্হাপনা নির্মাণে সহযোগীতা করে যাচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরকে তোয়াক্কা না করে সরকারি জমি বিক্রি ও পাহাড় কাটতে প্রত্যক্ষভাবে সহযোগীতা করছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, এভাবে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ হতে থাকলে অচিরেই প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় তো ধ্বংস হবেই সে সাথে প্রকৃতি হারাবে তার নিজস্ব সৌন্দর্য। তাই দ্রুত এসব অবৈধ স্থাপনা, পাহাড় কাটা বন্ধ ও খাস জমি বেদখল করতে জনপ্রতিনিধি সহ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। অভিযুক্ত কবিরের কাছে সরাসরি জানতে চাইলে তিনি বলেন,এই জমি আমি বিক্রি করছি সমস্যা কোথায়?আপনারা ইচ্ছামত পত্রিকায় নিউজ করেন,তাতে আমার কিছু হবেনা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au