শোক বার্তা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী

  • 3:39 pm - July 02, 2022

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী । ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১ সালের ২রা জুলাই রংপুরের তারাগঞ্জে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন। আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ রায় ঢাকা কমিউনিটি হাসপাতাল, অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (CSIRO) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের যৌথ গবেষণার জন্য আর্সেনিক রোগী সনাক্ত করার কাজে দেশের উত্তরাঞ্চলে যান।

এদিনে দিনাজপুরে আর্সেনিকের কাজ শেষে রংপুরে ফেরার পথে তারাগঞ্জের সন্নিকটে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ডাঃ শিবতোষ বাংলাদেশে আর্সেনিক রোগীদের কিৎসার জন্য দেশের ৬৪টি জেলার ৪৬০টি থানার বহুসংখ্যক গ্রামে গিয়েছেন। ঢাকা কমিউনিটি হাসপাতালে দেশের আর্সেনিক রোগীরা সীমিত পর্যায়ে যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন তারও তিনি ছিলেন একজন অন্যতম প্রধান চিকিৎসক। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামে জন্মগ্রহণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও পিতামাতাসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয় স্বজন রেখে গেছেন। প্রতি বৎসর এইদিনে ঢাকা কমিউনিটি হাসপাতাল, পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। এছাড়াও ধর্মীয়ভাবে তাঁর আত্মার শান্তির জন্য প্রতি বৎসর তার নিজ বাসভবনে দোয়ার আয়োজন করা হয়।

এই শাখার আরও খবর

ফুলবাড়ীতে সাবেক এমপি’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন….। শনিবার ভোর ৪টার সময় পৌর এলাকার…

শোক সংবাদ কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নেতা বুলবুল আর নেই

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ও বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্থ এলাকায় গঠিত ভূমি ও জিবন,সম্পদ রক্ষা…

ফুলবাড়ীতে মাস্টার্স পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিতা আক্তার (২৩) নামে এক মাস্টার্স পরিক্ষার্থী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুর…

প্রথম জানাজা সম্পন্ন আবুল মাল আবদুল মুহিতের

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে…

ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার ইন্তেকাল

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আরতী রানী প্রামাণিক (৬৫) গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পররোক গমন করেছেন।আরতী রানী প্রামাণিক…

শোক সংবাদ ফুলবাড়ীতে প্রভাষক আকতারুন্নেছা জনতা’র মৃত্যু

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক আকতারুন্নেছা জনতা (৩০) গতকাল বুধবার সকাল আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেছেন…

বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. কে.এ জলিলের দাপন সম্পন্ন

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য, সিনিয়র সহসভাপতি বর্নাঢ্য রাজনীতিবীদ, খ্যাতিমান দন্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে. এ জলিলের দাফন…

বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন সাহাবুদ্দীন আহমদ

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে তাকে দাফন করা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au