সারাদেশ

গণস্বাস্থ্যের ত্রাণ পেল সুনামগঞ্জের ৩০০ পরিবার

  • 3:49 pm - June 29, 2022

ইহসানুল কবীর আনিন গবি প্রতিনিধিঃ সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তের মাঝে গণস্বাস্থ্যের ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের ১১তম দিনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম মামদপুর গ্রামের ৩০০ পরিবারকে ত্রাণ দিয়েছে অন্যতম বেসরকারি প্রতিষ্ঠানটি। মঙ্গলবার, (২৮ জুন) সকাল ১০:৩০ মিনিটে রাস্তার উপরে শুকনো স্থানে বন্যার্ত পরিবারগুলোর মাঝে শুকনা খাবারঃ চিড়া, গুড়, টোস্ট, বাচ্চাদের বিস্কুট, বিশুদ্ধ পানি এবং ৫০ কেজী ওজনের ৩০০ বস্তা গো-খাদ্যঃ কুড়া-ভূষি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের কৃষি সমবায়ের পরিচালক প্রকৌশলী রঞ্জন কুমার মিত্র, গ্রামীণ স্বাস্থ্যের পরিচালক ও সিলেট সুনামগঞ্জ অঞ্চলের গণস্বাস্থ্য কেন্দ্র ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক ডা. কে. এম. হালিমুর রেজা, মানবসম্পদ সহকারী অফিসার শাহনাজ পারভিন, গণ শিল্পালয়ের প্রধান মোঃ আবুল হাসান সহ অন্যান্য কর্মকর্তা, স্বেচ্ছাসেবকগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ত্রাণ নিতে আসা মকবুল হোসেন বলেন, আজ পর্যন্ত আমাদের এখানে সরকার বা কোনো সংস্থা থেকে সহায়তা করতে কেউ এগিয়ে আসেনি।

গণস্বাস্থ্যই প্রথম সহায়তায় হাত বাড়িয়েছে। ঘর ভেঙে যাওয়ার আমাদের এলাকার জনগণরা মসজিদে, গণস্বাস্থ্য কমিউনিটি হাসপাতালে আশ্রয় নিয়েছে। এজন্য গণস্বাস্থ্যের প্রতি আমরা কৃতজ্ঞ। সার্বিক বিষয়ে গণস্বাস্থ্যের কৃষি সমবায়ের পরিচালক প্রকৌশলী রঞ্জন কুমার মিত্র বলেন, বছরের ৭-৮মাসই এ অঞ্চল পানির নিচে থাকে। শুধুমাত্র গ্রীষ্মের সময়টা বোরো ধানের আবাদ হয়৷ অতিরিক্ত বৃষ্টির কারণে সেটাও এখন তলিয়ে গেছে। দুর্গত এলাকা বলে এখানে কেউ সহজে আসেও না। এদের অবস্থা অত্যন্ত খারাপ।

গণস্বাস্থ্য কেন্দ্র তাদের সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অব্দি এ কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, সিলেটে ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে ১০০ টন খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয় ১৭ জুন। এর মধ্যে সুনামগঞ্জের ১৪৬৮ পরিবারের ৭৩৪০ জনকে ত্রাণ দেওয়া হয়। এছাড়াও পাগলা বাজার, শান্তিগঞ্জ গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ১০টি মেডিকেল ক্যাম্পে ৮৫০জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়। গৃহহীন পরিবারগুলোকেও ঘর তৈরী করে দেওয়া হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au