সারাদেশ

সিআইএস বন্যা কবলিত এলাকায় সুবিধাবঞ্ছিতদের খাদ্যসামগ্রী ও জরুরী স্বাস্থ্যসেবা প্রদান করছে

  • 10:32 am - June 29, 2022
সিআইএস বন্যা কবলিত এলাকায় সুবিধাবঞ্ছিতদের খাদ্যসামগ্রী ও জরুরী স্বাস্থ্যসেবা প্রদান করছে

নিজস্ব প্রতিবেদক: এশিয়া প্যাসিফিক এল্যায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) ও কর্ণফূলি গ্রুপের সহায়তায় কমিউনিটি ইনেশিয়েটিভ সোসাইটি (সিআইএস) বাংলাদেশের বন্যা কবলিত দুর্গম এলাকাসমূহে সুবিধাবঞ্ছিত জনগোষ্ঠীকে খাদ্যসামগ্রী ও জরুরী স্বাস্থ্যসেবা প্রদান করছে।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে ভারী বর্ষণে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় পানিবন্দী হয়ে ঘর ছাড়া হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

খাদ্য ও আশয়ের অভাবের সঙ্গে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা। বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যঝুঁকির মূল কারণ জলাবদ্ধতা, পানিদূষণ, নিরাপদ খাবার পানি ও খাদ্য অভাব। বন্যার কয়েক দিনের মধ্যেই ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে এবং বিভিন্ন চর্মরোগের সংক্রমণ বৃদ্ধি পায়। এই সংকটকালে সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক দেশগুলোর সম্মিলিত সহায়তার বড় ভূমকিা রয়েছে। এই সংকটের শুরু থেকে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) দূর্গত এলাকা সমুহে ত্রাণ তৎপরতা ও স্বাস্থসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৯ জুন) সিআইএস এ-প্যাড ও বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপের সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহেরপুর ও ধর্মপাশা উপজেলা, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা, নেত্রকোনার বারহাট্টা উপজেলা
ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ১০০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সাবান বিতরণ করছে।

সিআইএস এ সকল বন্যাদূর্গত এলাকায় ২৯ জুন ২০২২ ইং তারিখে মোট ৫টি হেল্থ ক্যাম্পের মাধ্যমে জরুরী স্বাস্থসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করছে। যার মাধ্যমে প্রায় ৩,০০০ এর অধিক দূর্গত মানুষ উপকৃত হয়।

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ ও জরুরী স্বাস্থসেবা প্রদান কর্মসূচী অব্যাহত থাকবে।

উক্ত কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগন এবং সিআইএস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au