সারাদেশ

শরীয়তপুরে সমৃদ্ধির উৎসবে হাসানের সাথে গাইলেন ইউএনও মনদীপ ঘরাই

  • 4:15 pm - June 28, 2022

মহসিন রেজা শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শরীয়তপুরে ল্যান্স নায়েক আব্দুর রউফ স্টেডিয়ামে তিনদিনের সমৃদ্ধির উৎসবে ব্যান্ড তারকা হাসানের সাথে স্টেজে গান গাইলেন সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।

সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও বে- এর সার্বিক সহযোগিতায় সমৃদ্ধির উৎসব ২০২২ শুরু হয় ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শেষ হয় ২৭জুন মধ্যরাতে। প্রতিদিনই দেশের স্বনামধন্য কন্ঠ শিল্পীরা গান গেয়ে মাতিয়ে রাখেন জেলার দর্শকদের।

উৎসবের শেষদিনে বাংলাদেশের ৮০’র দশকের প্রথম সারীর ব্যান্ড আর্ক এর ভোকাল হাসান, গাড়ি চলেনা চলেনা খ্যাত স্বনামধন্য ব্যান্ড দলছুটের বাপ্পা মজুমদার, মেহেরীন ও রাব্বি মাতিয়েছেন দর্শকদের।

এসময় হাসান ভক্ত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনদীপ ঘরাই’কে আর্কের বিখ্যাত মায়া গানটি গাওয়ার সময় হাসান ডেকে স্টেজে তুলে নেন এবং সাথে সাথে গাইতে শুরু করেন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। কিছুক্ষণ গেয়ে মঞ্চ ত্যাগ করেন তিনি।

সমৃদ্ধির উৎসব অনুষ্ঠানে জেলা- উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রতিদিনই উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এসময় প্রতিটি শিল্পীর দলকেই জেলা প্রশাসকের পক্ষ থেকে সমৃদ্ধির উৎসব লেখা বিভিন্ন উপহার প্রদান করেন। এ তিনদিন হাজার হাজার দর্শক অনুষ্ঠান উপভোগ করেন!

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au