সারাদেশ

আশাশুনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বিতর্কিত ফলাফল

  • 4:19 pm - June 21, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃআশাশুনি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়েল শিক্ষার্থীদের মধ্যকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে বিতর্কিত ফলাফলে শোভনালী ইউনিয়নের কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-বালক জয়ী হয়েছে। বড়দল ইউনিয়নের জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়- বালক টাইব্রেকারের ৫কিকের প্রথম ৩টি গোল দিয়ে অপর দিকে কামালকাটির পরপর ৩টি গোল ঠেকিয়ে জয়ী ঘোষিত হওয়ার পরেও হেরে চলে যেতে বাধ্য হয়।

জামালনগর প্রাথমিক বিদ্যালয়ের বালকের রেজাল্ট সিটে প্রথম গোলের যায়গায় ১কেটে ০ করে তাদেরকে পরাজিত করার কথা শিকার করেছেন মাঠ পরিচালক চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিরোক চন্দ্র মন্ডল। তিনি আরও বলেন, আমি একা এ কাজ করিনি আমার সাথে সবাই ছিলো। এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গাজী ছাইফুল ইসলাম জানান, আমি এখানে শুধু দর্শক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ইয়ানুর রহমান বলেন, বিষয়টি আমি আগামি কাল সকালে দেখবো। মাঠের অধিকাংশ দর্শকের বক্তব্য এই ম্যাচের রেজাল্ট পরিবর্তন করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে মাঠে উপস্থিত সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন বলেন, টাইব্রেকার চলাকালীন সময়ে এক পর্যায়ে জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়-বলক দলকে বিজয়ী ঘোষনা করা হয়েছিলো।

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ের মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত খেলায় আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুধহাটা ইউনিয়নের বুধহাটা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়। এখন মাঠে আজ সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au