প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মো.মহসিন রেজা শরীয়তপুর প্রতিনিধি। আগামী ১২-১৫ জুন ২০২২ জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরের সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ডা.এস.এম আব্দুল্লাহ্ আল মুরাদের সভাপতিত্বে ৯ জুন বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানটির বাস্তবায়ন করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।
এবছর জাতীয় ভিটামিন “এ”প্লাস খাবে ০-৫৯ মাসের শিশুর সংখ্যা ১,৮৮,১২৮ জন। ৬-১১ মাস শিশুর লক্ষ্যমাত্রা ১৯ হাজার ৩শত ৭০ জন। ১২-৫৯ মাসের শিশুর সংখ্যা ১ লক্ষ ৫০হাজার ৬শত ১৮ জন। জেলার ৬টি উপজেলায় ভিটামিন এ প্লাস খাওয়ানোর মোট কেন্দ্র থাকবে ১৬৩৮টি। ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ মোজাম্মেল হকে’র উপস্থাপনায় সভাপতির বক্তব্যে রাখেন সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ্ আল মুরাদ, এসময় তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় ভিটামিন “এ” প্লাস একটি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন,
আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এছাড়া তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন যদি ভিটামিন “এ” প্লাস খাওয়ানোর পর কোন শিশুর মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, কি হয়েছে আমি জেনে আপনাদের জানাবো। ওরিয়েন্টেশন কর্মশালায় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. সাইফুর রহমান, ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au