প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১১৬৭ ফুলবাড়ী ষ্টান্ডকমিটির দ্বি-বার্ষিক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত (০৬জুন) সোমবার বিকেলে ফুলবাড়ী বাসস্টান্ড শ্রমিক ইউনিয়ন অফিস চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই নিহত শ্রমিকদের স্বরণে দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। সভায় ফুলবাড়ী ষ্টান্ড কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক মো সেকেন্দার আলী দুলাল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো.আব্দুল হাকিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এনামুল হক,যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ বাদশা, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন মুন্না সহ অন্যন্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১১৬৭ ফুলবাড়ী ষ্টান্ডকমিটির সভাপতি মো. মহসিন আলী সরকার,
সাধারণ সম্পাদক এটিএম মাহাবুবুর রহমান বুলবুল,সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ার সরকার সহ জেলা ও ফুলবাড়ী স্টান্ড কমিটির নেতাকর্মিগণ। সভা শেষে নিহত শ্রমিকদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এবং পুর্বের ষ্টান্ড কমিটি ভেঙ্গে নির্বাচন পরিচালনার জন্য জেলা সহ-সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন মুন্না কে আহব্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au