সারাদেশ

পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে টি,আর প্রকল্পের কাজ পরিদর্শন

  • 5:29 pm - June 05, 2022

আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপ‌জেলার হোসেনপুর ইউপি একটি স্বনামধন্য ইউনিয়ন পরিষদ ৷ যেখানে উপজেলার ব্যতিক্রমধর্মী ও আলোচিত সেইসাথে পর পর দুইবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন ৷ কিন্তুু নির্বাচিত হলেও কিছু স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একের পর এক কুৎসা রটিয়েই চলছে ৷

এরই ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টি,আর) প্রকল্পের কাজের মিথ্যা বানোয়াট কিছু গুজব রটিয়েই চলছে ৷ তাই উক্ত প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন অত্র ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল।

জানা গেছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের ২০২১-২০২২ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টি,আর) প্রকল্পের অধীনে অত্র ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের ময়েজ উদ্দিন ঈদগাহ মাঠ সংস্কার বাবদ ২ লক্ষ ৫৬ হাজার ৩ টাকা ৭৪ পয়সা এবং উক্ত ইউনিয়নের কদমতলী আল কুরআন হাফিজিয়া মাদ্রাসা সংস্কার বাবদ ২ লক্ষ ও মধ্যরামচন্দ্র সেলিমের বাড়ীর পাশের ঈদগাঁহ মাঠ সংস্কার বাবদ ২ লক্ষ ২৮ হাজার টাকা বরাদ্দ পায়।

উক্ত বরাদ্দকৃত টাকা প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরে নিজেরাই অফিস থেকে উত্তোলন করে কাজ বাস্তবায়ন করে আসছে। ৫ জুন দুপুরে উক্ত কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে কি-না তা সরেজমিনে পরিদর্শন করেন অত্র ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল।

এ ব্যাপারে মধ্যরামচন্দ্রপুর গ্রামের ময়েজ উদ্দিন ঈদগাহ মাঠ প্রকল্প সভাপতি হাবিবুর রহমান জানান, আমি নিজে সমুদয় টাকা উত্তোলন করে ঈদগাহ মাঠের মাটি ভরাট, প্রাচীর ও মিনার নির্মাণ কাজ করেছি এবং বর্তমানে উক্ত কাজ চলমান রয়েছে। অপরদিকে উক্ত ইউনিয়নের কদমতলী আল কুরআন হাফিজিয়া মাদ্রাসা উন্নয়নে ২ লক্ষ টাকা বরাদ্দ হয়।

এ ব্যাপারে উক্ত মাদ্রাসার শিক্ষক ও ওই প্রকল্পের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক জানান, আমাদের যৌথ স্বাক্ষরে দুই কিস্তিতে ২ লক্ষ টাকা উত্তোলন করে মাদ্রাসার উন্নয়ন কাজ করছি যা বর্তমানেও চলমান রয়েছে।

প্রকল্প পরিদর্শন কালে অত্র ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন কাজ হয়েছে তা স্বাধীনতার পরে কখনো হয়নি।

তি‌নি আ‌রো ব‌লেন, এক‌টি কুচক্রীমহল সাংবা‌দি‌ককে ‌মিথ‌্যা তথ‌্য প‌রি‌বেশন ক‌রে স্বাক্ষর জাল ক‌রে প্রক‌ল্পের টাকা আত্মসাৎ এমন খবর বি‌ভিন্ন মি‌ডিয়ায় প্রচা‌রের পর প্রকল্পগু‌লি স‌রেজ‌মিন প‌রিদর্শনে এ‌সে‌ছি। তিনি বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিন পরিদর্শন না করে কোন কাজেরই বিল প্রদান করেন না।

বর্তমানে কাজে দূর্নীতি করার কোন সুযোগ নেই। প্রচা‌রিত খব‌রের কোন সত‌্যতা পাওয়া যায়‌নি। কেউ যদি বলে কাজে দুর্নীতি হয়েছে, তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au