শোক বার্তা

শোক সংবাদ কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নেতা বুলবুল আর নেই

  • 3:54 pm - June 02, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ও বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্থ এলাকায় গঠিত ভূমি ও জিবন,সম্পদ রক্ষা কমিটির আহবায়ক মশিউর রহমান আর নেই। বৃহস্পতিবার বেলা দুই টায় দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৫৬ বছর, মৃত্যুকাল্ েতিনি স্ত্রী দুই ছেলে সহ অসংখ্যক গুনাগ্রহী রেখে গেছেন।

মশিউর রহমান বুলবুল পার্বতীপুর উপজেলার হামিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মনসুর রহমানের দ্বিতীয় ছেলে ও দিনাজপুর-৬ আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য শিবলি সাদিকের ফুুফাত ভাই। মশিউর রহমান বুলবুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, তিনি ফুলবাড়ী চাউলকল মালিক সমিতির সাবেক সহ-সভাপতি ও মিলচাতাল ব্যবসায়ী। তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন, তিনি ফুলবাড়ী সরকারী কলেজের সাবেক ছাত্র নেতা ও জাতীয়তাবাদি ছাত্রদলের নেতা হিসেবে ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন, মৃত্যুর আগমুর্হুত পর্যন্ত তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তার বড় ভাই জিয়াউর রহমান ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

২০০৭ সালের পর থেকে বড়পুকুরিয়া কয়লা খনির কারনে সেই এলাকার ভূমি অবনমন হয়ে আবাদি জমি ও বাড়ী-ঘর দেবে গিয়ে বিশাল জলাশয়ের সৃষ্টি হতে শুরু হলে তিনি ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নিয়ে ভূমি ও জিবন সম্পদ রক্ষা কমিটি গঠন করে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের ক্ষতিপুরনের দাবীতে আন্দোলনে শুরু করে। আন্দোলনের ফলে ২০১০ সালে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের ভুমি ও বাড়ী ঘরের ক্ষতিপুরন দিতে বাদ্য হয় সংশ্লিষ্ট কতৃপক্ষ। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নেতা মশিউর রহমান বুলবুলের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী । ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১…

ফুলবাড়ীতে সাবেক এমপি’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন….। শনিবার ভোর ৪টার সময় পৌর এলাকার…

ফুলবাড়ীতে মাস্টার্স পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিতা আক্তার (২৩) নামে এক মাস্টার্স পরিক্ষার্থী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুর…

প্রথম জানাজা সম্পন্ন আবুল মাল আবদুল মুহিতের

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে…

ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার ইন্তেকাল

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আরতী রানী প্রামাণিক (৬৫) গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পররোক গমন করেছেন।আরতী রানী প্রামাণিক…

শোক সংবাদ ফুলবাড়ীতে প্রভাষক আকতারুন্নেছা জনতা’র মৃত্যু

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক আকতারুন্নেছা জনতা (৩০) গতকাল বুধবার সকাল আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেছেন…

বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. কে.এ জলিলের দাপন সম্পন্ন

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য, সিনিয়র সহসভাপতি বর্নাঢ্য রাজনীতিবীদ, খ্যাতিমান দন্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে. এ জলিলের দাফন…

বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন সাহাবুদ্দীন আহমদ

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে তাকে দাফন করা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au