স্বাস্থ্য কথা

ফেনীতে করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের ফ্রি অক্সিজেন সেবা

  • 5:40 pm - June 27, 2020
ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিবে সেক্রেটারি মোরশেদ

ফেনী প্রতিনিধি: ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।

আজ শনিবার (২৭ জুন) দুপুরে শহরের একটি গণমিলনায়তনে এই সেবার উদ্বোধন করেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ,ফুলগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বাচ্চু,ফেনী পৌর বিএনপির সদস্য আবুল হোসেন আবু,ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ জাহেদুল ইসলাম শিমুল,জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান,জেলা ছাত্রদলের সিনিয়র-যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম (দুলাল),যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ, খোরশেদ আলম শান্ত,তাজুল ইসলাম পাভেল,রাজন মজুমদার,সহ -সাধারন সম্পাদক জিল্লুর রহমান,সহ -সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সদস্য ইস্রাফিল মাসুদ, সহ প্রচার সম্পাদক আশিকুর রহমান আশিক,মানবাধিকার সম্পাদক গিয়াস উদ্দিন স্বপন, সহ -ধর্ম বিষয়ক সম্পাদক বিপ্লব চন্দ্র দাস,সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদল সদস্য নুর আলম সোহাগ, জেলা ছাত্রদলের সদস্য নজরুল ইসলাম,আল মমিনুর রহমান তারেক,সদর উপজেলা ছাত্রদল নেতা মাইন উদ্দিন হৃদয় প্রমুখ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান,
” বর্তমানে হাসপাতালে চিকিৎসা সীমিত,আবার ভাইরাসে আক্রান্ত সব রোগীর ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা নিতে হয় না,বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে অধিক সংখ্যক রোগী।
করোনা আক্রান্ত রোগীর এক পর্যায়ে শ্বাস-প্রশ্বাসে ব্যাপক সমস্যা হয়ে পড়ে আর এসময় কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। শুধু করোনা আক্রান্ত রোগী নয়, অন্যান্য রোগীর জন্যও অক্সিজেনের প্রয়োজন হতে পারে। এমতাবস্থায় অক্সিজেন মজুত করা ও এর মূল্য বেশী হওয়ায় অনেকে তাৎক্ষণিকভাবে অক্সিজেন গ্রহণ নিশ্চিত করতে পারছে না। এই অবস্থা হতে উত্তরণের জন্য বিনামূল্যে
‘অক্সিজেন সেবার” উদ্যোগ হাতে নিয়েছি।
অক্সিজেন প্রদান করার পর তাদের কাছে ২৪ ঘন্টা থাকবে এবং এর মধ্যে নতুন কোথাও হতে সিলিন্ডার ব্যবস্থা করবার অনুরোধ থাকবে।
সেবাটি কেবলমাত্র ফেনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে।
প্রাথমিকভাবে ১০ টি সিলিন্ডার নিয়ে শুরু হয়েছে এই অক্সিজেন সেবা।

০১৮৪২-৯৮৩২৬১/০১৭১৮-৯৮৩২৬১ এই দু’টি মোবাইল নাম্বারে ফোন দিলে পৌঁছে যাবে এই সেবা।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au