সারাদেশ

দুস্থ্য রোগীকে আর্থিক সহায়তা দিলেন সামাজিক ফান্ড ফুলবাড়ী

  • 9:18 am - May 20, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঞ্চিত অর্থে একজন অসহায় দুস্থ্য রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেবামূলক সংগঠন সামাজিক ফান্ড ফুলবাড়ী।

গতকাল শুক্রবার সকাল ১১টায় পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের রাজা অধিকারী নামে একজন ব্রেনস্টোক রোগীকে চিকিৎসা খরচ বাবদ এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন তারা।
জানা গেছে, ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে গঠিত সামাজিক ফান্ড ফুলবাড়ী নামে এই সেবামূলক সংগঠনটি ২০২১ সাল থেকে এলাকার দুস্থ্য শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন । এরই ধারাবাহিকতায় এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সামাজিক ফান্ড ফুলবাড়ীর অন্যতম সদস্য ব্যবসায়ী রুবেল হোসেন, ব্যবসায়ী সাদরুল ইসলাম শিমু, লংকাবাংলা ফাইনান্স লি: এর রিলেশনশিপ ম্যানেজার মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

সংগঠনের সদস্যরা জানান,সামাজিক ফান্ড ফুলবাড়ী নামের এই সংগঠনটি একটি সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ২০০৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের সমন্বয়ে ২০২১ সালের ১লা সেপ্টেম্বর সংগঠনটি গঠন করা হয়। এই সংগঠনের বন্ধুরা দেশের বিভিন্ন স্থানে কর্মরত থেকে সকলে মিলে ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ নামের এই সংগঠনের ফান্ডে-অর্থ জমা করে,সেই অর্থ দিয়ে এই সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এলাকার দুস্থ্য শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়ানোই তাদের উদ্দেশ্য । সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই সংগঠনের সামর্থ অনুযায়ী এলাকার দুস্থ্য শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন তারা। আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au