ধর্ম

সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশনের দেয়া শ্বেতপত্র বাজেয়াপ্তের দাবি ইসলামিক কালচারাল ফোরামের

  • 9:16 am - May 20, 2022

নিজস্ব প্রতিবেদক : মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশনের দেয়া শ্বেতপত্র বাজেয়াপ্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ইসলামিক কালচারাল ফোরাম।গতকাল বৃহস্পতিবার (১৯ মে) রাত ১২ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার মাওলানা মাহমুদুল হাসান মমতাজীর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান ১৪ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনের নেতারা জানান, তাদের দাবির বিষয়ে তদন্তের জন্য বিভাগীয় পর্যায়ে নির্দেশের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ১২ মে দুদক চেয়ারম্যানের কাছে দেয়া ওই শ্বেতপত্রে দেশের বিদ্যমান ইসলামি শিক্ষা ব্যবস্থা, আলেমদের তত্বাবধানে পরিচালিত বিভিন্ন সামাজিক সংগঠন ও ওয়াজ মাহফিল সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে বলেও দাবি করেন ইসলামি কালচারাল ফোরামের নেতারা।

এ নিয়ে ইসলামিক কালচারাল ফোরামের মহাসচিব মাওলানা মো. নাজমুল হক বলেন, সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা বিষয়টির সমাধান করতে চাই। এরই অংশ হিসেবে আজ আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং বলেছেন, আমাদের সরকার এর সাথে একমত নয়। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ এর উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা কাপাসিয়া গাজীপুর তিনির নেতৃত্বে চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান মমতাজীর সহ ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাত করে ঘাদানিকের ‘ গণকমিশনের’ শ্বেতপত্র বাতিল ও মিথ্যা প্রনয়নকারীদের শাস্তি দাবি করে একটি স্মারকলিপি প্রদান করেন। মন্ত্রী মহোদয় এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন দেওনার পীর সাহেব অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ফোরামের সেক্রেটারী জেনারেল মাওলানা মো. নাজমুল হক,কেন্দ্রীয় সদস্য মাওলানা আবু জাফর কাসেমী,মুফতি মাসুম আহমাদ, মুফতি ওয়াহিদুল আলম, মাওলানা রিয়াদুল ইসলাম, মুফতি আব্দুর রহিম কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, আলহাজ্ব সৈয়দ তাসাদ্দেক হোসেন, হাজী ফজলুল হক। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মাওলানা মো.নাজমুল হক।

তথাকথিত এই গণকমিশনের তালিকায় আলেমদের বিরুদ্ধে অভিযোগপত্রে সরকার বা প্রশাসন জড়িত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন উক্ত তালিকা বিষয়ে দুদকের সাথে কথা বলে খোঁজ খবর নেওয়া হবে এবং উক্ত বিষয়টি আলোচনা করে সমাধান করা হবে বলে তাদের কে আশ্বাস প্রদান করেন । সরকার এই তালিকা প্রকাশ এর বিষয়ে কোনো ভাবেই জড়িত নয় বলে তিনি জানান

বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত” তথাকথিত গণকমিশন” এর শ্বেতপত্রে দেশের ১১৬ জন ব্যক্তি বিশেষ আলেমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপাত্ত প্রদত্ত তালিকা বাজেপ্রাপ্ত ও কমিশন নামে এই ঘাদানিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে অদ্য আজ রাত: ১২ টায় রাজধানী ঢাকা ধানমন্ডিতে একটি প্রতিনিধি দল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে সাক্ষাৎ করে একটি স্বারকলিপি প্রদান করা হয় ।

উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা কাপাসিয়া গাজীপুর ।

এই শাখার আরও খবর

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাশে

শুভ বিজয়া দশমী আজ (বুধবার)। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন…

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল…

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

হজ শেষে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৫২৬ জন হাজি। রোববার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের…

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে শুরু হয়ে গেছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ…

আরাফাতে এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড.আবদুল্লাহ বিন সুলাইমান

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলিত বছরে আরাফাত ময়দান ঘিরে মসজিদ নামিরা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা দিবেন শায়খ…

চলতি বছরে হজ্বের খুতবার বাংলা অনুবাদ করবেন ওয়াহিদুর

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলতি বছরে পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক কৃতি ছাত্র আ ফ ম ওয়াহিদুর রহমান।…

হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরিফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au