সারাদেশ

মেধা-মনন দিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে : এমপি মোস্তাফিজুর

  • 6:25 pm - May 16, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, সু-শিক্ষা গ্রহণ করে দেশের মানুষকে বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতা দিয়েই বিশ্বকে জয় করতে হবে।

অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে দেশ কে এগিয়ে নিতে হবে, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে বেশি সময় লাগবে না। তাই মেধা-মনন দিয়ে সমাজসহ দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষার পাশাপাশি বাংলাদেশের কৃষকরা দেশের খাদ্য সংকট লাঘবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।

কৃষকরাই বাঁচিয়ে রেখেছে এই দেশকে। গতকাল সোমবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় ১৬ লাখ ৬১ হাজার ৫৭৩ টাকা ব্যয়ে উপজেলার বেতদিঘী ইউনিয়নের শাহাপুর মোস্তফাবিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার নবনির্মিত দ্বিকক্ষ এবং পুখুরী স্কুল এন্ড কলেজের দুইটি অতিরিক্ত শ্রেণি কক্ষ এবং ৬০ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট নতুন দ্বিতল ভবন উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনজু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো.মানিক রতন, উপজেলা প্রকৌশলী রাহানুল কবির,

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রুাফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান,ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ প্রমুখ । অনুষ্ঠানে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপার ও অধ্যক্ষ সভাপতিত্ব করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au