প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউ’পি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ই জুন। উক্ত নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে বেশ কয়েকজন দৌড়ঝাঁপ শুরু করে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আশির্বাদ পেতে তাঁরা মাঠ পর্যায়ে ছুটাছুটি শুরু করে। আবার কেউবা লোক দেখানো পোষ্টার ফেষ্টুন দিয়ে। এমতাবস্থায় সার্বিক দিক বিবেচনা করে দলীয় তথ্যের ভিত্তিতে সকলের আশির্বাদ এর ফসল হিসাবে দুইবারের সফল চেয়ারম্যান মোঃ বেনাউল ইসলামকে আ’লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়।
ফলে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকার প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বেনাউল ইসলাম বর্তমানে নৌকার প্রার্থী হিসাবে মাঠে কাজ করছেন। এবার তিনি দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করছেন। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ দলীয় নির্বাচনী মনোনয়ন বোর্ড বেনাউল ইসলামের নাম ঘোষণা করেন।
এ বিষয়ে বেনাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন বোর্ড আমাকে মনোনীত করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সকল শ্রেণিপেশার মানুষের কাছে দোয়া কামনা করছি। উল্লেখ্য দলীয় মনোনয়ন পাওয়ায় জেলা, উপজেলা সহ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। প্রসঙ্গত, ২০১৭ সালে অনুষ্ঠিত কানসাট ইউপি নির্বাচনে বেনাউল ইসলাম আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী হিসেবে ও ২০১২ সালে নির্দলীয় প্রার্থী হিসাবে বিজয় লাভ করেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au