প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শূধু বাংলাদেশের নেতা ছিলেন না । তিনি সমগ্র বিশ্বের বঞ্চিত মানুষের নেতা ছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণে বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে । তার আত্নত্যাগের কথা তাঁর আদর্শের কথা ,তার আপসহীন সংগ্রামের কথা,তার প্রতিবাদী মানসিকতার কথা এবং তার দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে ।
মানব দরদী ও মানবতার দিশারী এ মহান নেতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন ও একটি স্বাধীন পতাকা দিয়েছেন । তাঁর এ বীরত্বগাথা অবশ্যই জানাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ডিএসসিসি ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।
২৬ নম্বর ওয়ার্ড কে একটি আধুনিক ওয়ার্ডে পরিনত করতে হবে বলে মন্তব্য করে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপন্রে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমার রাজনীতি হচ্ছে মানব কল্যাণের জন্য ।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে লালবাগ গোড় এ শহীদ মাজার এলাকার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের গরীব অসহায় দুস্থ মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উক্ত ওয়ার্ডের তিনটি ইউনিট, আজিমপুর, রুসুলবাগ ও লালবাগের একাংশের মধ্যে প্রায় ১০০০ হাজার লোকের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এতে ২৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মানিক সরকার, বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ অলিদ সিদ্দিকী তালুকদার, মিজানুর রহমান সাগর, দেলোয়ার হোসেন, শরীফুল ইসলাম অভী ও মোঃ সুজন প্রমুখ ।
উল্লেখ্য, মানিক তাঁহার ২৬ নম্বর ওয়ার্ডে মধ্যে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন যাহা বিগত সময়ের অন্যান্যদের চেয়ে তাহার উন্নয়ন মূলক কাজ চোখে পড়ার মতো।
মানিক তাঁহার ২৬ নম্বর ওয়ার্ড কে একটি আধুনিক রুপ মডেল হিসেবে গড়ে তুলতে সর্বশক্তি দিয়ে সব ধরনের কাজ করে যাচ্ছেন । মানিকের উন্নয়ন মূলক কাজে তাহার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ তাঁহার প্রতি অনেক সন্তষ্টু । খোঁজ নিয়ে জানা যায় দলমতের ঊর্ধ্বে সব মানুষ মানিকের কাজে খুশি ।
তার উন্নয়ন মূলক কাজে এলাকার সর্বস্তরের মানুষ তাকে মানিককে জনতার কাউন্সিলর হিসেবে উপাধি দিয়েছেন ।
মানিক বলেন- জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আশা পূরণ করতে তিনি বদ্ধপরিকর ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au