সারাদেশ

শরীয়তপুরে এসএসসি ২০০০ ব্যাচের ইফতার মাহফিল

  • 7:23 pm - May 01, 2022

মহসিন রেজা রিপন,শরীয়তপুর। শরীয়তপুরে ৩০ এপ্রিল শনিবার এসএসসি ২০০০ ব্যাচের জেলার বিভিন্ন উপজেলার বন্ধুদের নিয়ে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর কারণে গত দুই বছর এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের মিলন মেলার এ ইফতার পার্টি আয়োজনটি না করতে পারায়, এবছর ব্যপক আয়োজনের মধ্যে দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার আসর এর নামাজের পরপরই চিকন্দী ফুড পার্কে শুরু হয় জেলার বিভিন্ন উপজেলার এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের পদচারনা। এরপর নিজেদের মধ্যে পরিচিতি পর্ব, আলাপ-আলোচনা গল্প, গুজবে মুখরিত হয়ে ওঠে চিকন্দী ফুড পার্কের লাল-নীল আলোয় মেশানো হিম শীতল কক্ষটি। ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সকল বন্ধুরা মিলে দোয়ার মাহফিলে অংশ গ্রহন করেন, ইফতার শেষে সদর উপজেলা মডেল মসজিদে সালাত আদায় করেন।

সালাত আদায় শেষে দুবাই প্লাজার সামনে এসে চায়ের আড্ডায় সুখ-দুঃখের গল্প নিয়ে মেতে ওঠেন সবাই। দীর্ঘ সময় আড্ডা, সেলফি, গ্রুপ ফটো নেয়ার পর সবাই নিজেদের মধ্যে বিদায় নিয়ে ফিরে যান নীড়ে। উক্ত অনুষ্ঠানে পবিত্র ঈদুল-ফিতরের পরে এসএসসি ২০০০ ব্যাচের ঈদ পূনঃমিলনীর বিষয়েও আলোচনা করেন।

এস.এস.সি ২০০০ ব্যাচের ইফতার ও দোয়ার মাহফিল আয়োজনে বন্ধুদের সাথে সমন্বয়ক হিসেবে ছিলেন মোঃ সুমন পাহাড়, মো. মামুন খান, রনি খান, আবু বকর, চৌধুরী সাজ্জাদ শুভ, সমীর দাস, শফিকুল ইসলাম সাগর মুন্সী, রানী আক্তার, লিটন মোল্লা, মো. মহসিন রেজা রিপন, রেজাউল করিম জসিম, মো. জিয়াউল হক মোল্লা,

মোঃ সেলিম বেপারী,মাসুদুর রহমান পারভেজ,রানী আক্তার, ইফতেখার হোসেন আরিফ, রিংকু তালুকদার, নাজমুল হাসান রাসেল, আবু আলেম পাহাড়, মোঃ মনির হোসেন বেপারী, বোরহান মল্লিক, মশিউর রহমান, নাজমুল হাসান তানিম, খলিলুর রহমান, মাহমুদুল হাসান, শরীফ আরিফ সাগর,শহিদুল ইসলাম হাওলাদার, আঃ কাদের, ফরিদ ঢালীসহ প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au