সারাদেশ

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বাড়ী পেল ১৪৪ গৃহহীন পরিবার

  • 1:35 pm - April 26, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১৪৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির ব্যবস্থাপনাপত্র (দলিল) ও বাড়ীর চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি আনুষ্ঠানিকভাবে ১৪৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির মালিকানার দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। উ

পজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. শামীমা আক্তার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.নীরু শামসুন্নাহার, থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. নবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নের মোট ১৫টি পয়েন্টে প্রথম পর্যায়ে ৭৫৯টি,দ্বিতীয় পর্যায়ে ২শ টি এবং তৃতীয় পর্যায়ে ২২৮টি ঘর বরাদ্ধ দেতয়া হয়। প্রথম পর্যায়ের ঘর নির্মানের খরচ বরাদ্ধ ছিল এক লক্ষ্য একাত্তর হাজার টাকা, দ্বিতীয় পর্যায়ে এ ক লক্ষ্য একানব্বই হাজার টাকা এবং সর্বশেষ তৃতীয় পর্যায়ে জন্য বরাদ্ধ ছিল দুই লক্ষ ৫৯ হাজার ৫শ টাকা। তৃতীয় পর্যায়ের নির্মাধীন ২২৮টি ঘরের মধ্যে ১৪৪টি ঘরের কাজ সম্পন্ন হওয়ায় দুই শতাংশ খাস জমি বন্দবস্ত সহ উপকারভোগীদের মাঝে আজ তা হস্তান্তর করা হলো।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au