প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ঈদ গাঁ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মজিদ সরকার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুলের সঞ্চলানায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান,যুগ্ন-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস,
উপদেষ্টা কমিটির সদস্য প্রকৌশলী মো. মোশারফ হোসেন বাবু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু,কোষাদক্ষ মো.এনামুল হক প্রমুখ। পরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশ ও জাতীর কল্যানে দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au