সারাদেশ

বন্ধুদের সঞ্চিত অর্থে দুস্থ্যদের সহায়তা দিলেন সামাজিক ফান্ড ফুলবাড়ী

  • 6:44 am - April 26, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে দুস্থ্য রোগী ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সেবা মুলক সংগঠন সামাজিক ফান্ড ফুলবাড়ী। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় নিমতলা মোড়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথমবর্ষের ছাত্র শুভ দাস ও ফুলবাড়ী সরকারী কলেজের অর্নাস বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শাহাজাহান ইসলাম সহ একজন লিভারের রোগীকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

অর্থ সহায়তা বিতরণ কালে সামাজিক ফান্ড ফুলবাড়ী এর সদস্যদের মধ্যে উপস্থিত ডা.মোছা.ইসরাত জাহান সোহাগী,প্রাথমিক শিক্ষিকা মোছা.শামিমা আক্তার সুমি,ব্যবসায়ী মো. রুবেল হোসেন,ব্যবসায়ী মো.সাদরুল ইসলাম শিম,ব্যবসায়ী মো. হুমায়ুন কবির প্রমুখ। সংগঠনের সদস্য ডা.মোছা.ইসরাত জাহান সোহাগী জানান,সামাজিক ফান্ড ফুলবাড়ী,এটি একটি সেবা মুলক সংগঠন। ২০০৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে ২০২১ সালের ১লা সেপ্টেম্বর আমরা এই সংগঠনটি গঠন করি।

আমাদের অনেক বন্ধু ঢাকায় থাকেন তারা সহ আমরা সবাই মিলে এই ফান্ডে অর্থ জমিয়ে,সেই অর্থ দিয়ে শিক্ষা,চিকিৎসা সহ বিভিন্ন সেবামুলক কাজে অর্থ সহায়তা দিয়ে আসছি। অনেকে অর্থভাবে চিকিৎসা নিতে পারেননা,অনেক দুস্থ্য শিক্ষার্থী আছে যারা পড়াশুনার খরচ যোগাতে পারেননা। এমন ব্যাক্তিদের খুঁজে বের করে আমাদের সামর্থ অনুযায়ী তাদেরকে আর্থ সহায়তা দিয়ে সহযোগিতার চেষ্টা করছি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au