সোশ্যাল মিডিয়া

জুলাই থেকে ঢাবিতে অনলাইনে ক্লাস

  • 10:49 am - June 26, 2020
জুলাই থেকে ঢাবিতে অনলাইনে ক্লাস

ঢাকা: জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর আর্থিক অসচ্ছলতার কারণে ইন্টারনেট সংযোগ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলে সহায়তা করা হবে।

দেশে করোনার প্রাদুর্ভাবের পর গত মার্চের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়র উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ বা ইনস্টিটিউটের প্রধানদের নিয় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় নতুন সিদ্ধান্ত আসে।

ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সভায় করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ইতোপূর্বে ডিন’স কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেক বিভাগ বা ইনস্টিটিউট অনলাইনে ক্লাস নেয়াসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রেখেছে।

সভাতে আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যাতে শিক্ষা কার্যক্রমের বাইরে না থাকে, সেজন্য প্রয়োজনীয় সুযোগ- সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, এ বিষয়ে সরকারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে অনলাইনে কেবল ক্লাস হবে। পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস আপাতত করা যাবে না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au