লাইফস্টাইল

গরমে সুস্থ থাকতে ঘরে-বাইরে যে নিয়ম মেনে চলবেন

  • 6:09 am - April 26, 2022

দিন দিন বেড়েই চলেছে গরম। এ সময় পানিশূন্যতাসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। হিট স্ট্রোকেও আক্রান্ত হন অনেকে। এই অবস্থায় নিজেকে সুস্থ রাখাটাই চ্যালেঞ্জের বিষয়। তাই এ সময় সবারই সতর্ক থাকা জরুরি। এখন দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও। গরমে বাইরে এমনকি ঘরেও প্রচণ্ড গরমে অতিষ্ট হয়ে যাচ্ছেন সবাই! কোনো ব্যক্তি গরমে অসুস্থ পড়লে বা হিট স্ট্রোক হলে দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

যতক্ষণ না চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ অসুস্থ ব্যক্তিকে ছায়ায় নিয়ে শুইয়ে রাখুন বা ভিজে রুমাল, গামছা বা কাপড় দিয়ে চোখ মুখ মুছিয়ে দিন। প্রয়োজনে শরীরের তাপমাত্রা কমাতে শরীরে ও মাথায় পানি ঢালারও পরামর্শ দেন। সাধারণত চড়া রোদে ঘরে-বাইরে যে নিয়মগুলো মনে চলতে হবে-

>> দিনে কমপক্ষে ৩ লিটার পানি পান করুন।
>> নিয়মিত খাবার স্যালাইন বা ডাবের পানি, ঘোল পান করা জরুরি।
>> পানিশূন্যতা এড়াতে এক ঘণ্টা পরপর এক গ্লাস করে পানি পা করুন।
>> দুপুর ১২-৩টা পর্যন্ত ছায়ায় থাকুন।
>> রোদে বের হলে ছাতা, টুপি, রোদচশমা ব্যবহার করুন।
>> বাইরে থাকলে মাথা, ঘাড়ে, মুখে ভেজা কাপড় ব্যবহার করুন।
>> আঁটোসাঁটো পোশাক না পরে হালকা সুতির পোশাক পরুন।
>> হিট-স্ট্রোকের সংকেত- পানিশূন্যতা ও হাত-পা টান ধরে অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন।
>> ঠান্ডা পানিতে গোসল করুন করুন।
>> হাই প্রোটিন, তেলে ভাজা, ফাস্টফুডসহ বাহারি রঙের কোমল পানীয় পান করুন।
>> গরমে খাবার দ্রুত পচে যায়। তাই বাইরের খোলা খাবার ও কাটা ফল খাবেন না।
>> এ সময় ঘাম না হওয়া, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া কিংবা অস্বস্তিবোধ করলে নিজে থেকে ওষুধ খাবেন না। প্রয়োজনে দ্রুত ডাক্তার দেখান।

এই শাখার আরও খবর

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

বাংলাদেশের তরুণী ১৩১তম দেশ ভ্রমণে

হতাশার কারণে আত্মহত্যা করতে চাওয়া কাজী আসমা আজমেরী ভ্রমণ করেছেন ১৩১টি দেশ। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ১৩১ দেশ ভ্রমণ করে তাক লাগিয়েছেন বিশ্বকে। সবশেষ গত ১১…

ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন স্ত্রী

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী থানায়…

হার্টের ধমনীতে ব্লক কেন হয়, কী করবেন?

হার্টের সুরক্ষা সবচেয়ে জরুরি। ধমনীতে ব্লক নানা কারণে হয়ে থাকে। বুকের বাম পাশে এক ধরনের ব্যথা অনুভব হলে বুঝতে হবে হার্টে সমস্যা হয়েছে।হার্টের ধমনীতে ব্লক…

যে ৫ বিষয় স্বামীর কাছে গোপন করে মেয়েরা

কিছু বিষয় থাকে যা মেয়েরা স্বামীর কাছে বলতে চায় না বা গোপন করে। সবার ক্ষেত্রে একইরকম নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বামীর কাছে কিছু…

ব্যথার ওষুধ খাবেন নাকি ফিজিওথেরাপি নেবেন?

ব্যথার ওষুধের ব্যবহার বাড়ছে দিন দিন। দীর্ঘমেয়াদে এই ওষুধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ব্যাথানাশক ওষুধ, বিশেষ করে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে এমন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au