সারাদেশ

কালিয়ায় ইভটিজিং ও উপাধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • 1:05 pm - April 23, 2022

হাচিবুর রহমান কালিয়া( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় ইভটিজিং ও উপাধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিলবাউজ গ্রামের তবিবর মোল্যার ছেলে ইভটিজার ও হামলাকারী ও অত্র কলেজের বহিস্কৃত ছাত্র রায়হান মোল্যার শাস্তির দাবিতে ২৩ এপ্রিল (শনিবার) সকাল ১১ টায় সরকারি শহীদ আব্দুস সালাম কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শহীদ আব্দুস সালাম কলেজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ কামাল মাহামুদ, প্রভাষক শাম্মি আক্তার, প্রভাষক শাহাদত হোসেন, প্রভাষক নাসরিন সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, ২০১৯ সাল থেকেই রায়হান মোল্যা কলেজের অসংখ্য ছাত্রীদের সাথে অশোভন আচারন করায় ভুক্তভোগী ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করলে ২০২০ সালের ১৪ জানুয়ারী মিটিংএর মাধ্যমে তাকে কলেজ থেকে বহিস্কার করা হলেও রাজনৈতিক ছত্রছাঁয়ায় কলেজে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে মামলা করতে গেলে কালিয়া থানায় মামলা না নিয়ে রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে সামাজিকভাবে বারবার মিমাংসা করে দিলেও থেমে থাকেনি তার অপকর্ম। কলেজের মহিলা প্রভাষকদের সাথেও অভিযুক্ত রায়হান মোল্যা খারাপ আচার করেছে বলে বক্তব্যে তারা জানান। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ২১ এপ্রিল উপাধ্যক্ষ কামাল মাহামুদকে কালিয়া রেজিষ্ট্রী অফিসের সামনে মোটরসাইকেলে থাকা অবস্থায় রায়হান মোল্যা হামলা করে আহত করে।

ওই দুষ্ট চক্রের কবল থেকে কলেজ রক্ষাসহ ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা প্রদান এবং প্রশাসনের প্রতি রায়হানের কঠোর সাজার আহ্বান জানান বক্তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আবু সাইদ, প্রভাষক খোকন, প্রভাষক পরেশ চন্দ্র দাশ, প্রভাষক লিপটন সাহা, সাইদুর রহমান, আব্দুল আলীম, অর্পনা রানী দাশ, বাতেন, রত্না দে, নাছরিন সুলতানা সহ শিক্ষার্থীরা। মানবন্ধন শেষে রায়হান মোল্যার শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কলেজ সংলগ্ন রাস্তা প্রদক্ষিন করে শেষ হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au