সারাদেশ

ফুলবাড়ীতে দেবদেবী’র রূপে নেচে-গেয়ে চরক পূঁজোর অর্থসংগ্রহ

  • 2:17 pm - April 18, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: কেউ সেজেছেন কালী, কেউ দুর্গা, কেউ বা শিব, আবার কেউ বা রাধা-কৃষ্ণ। এমনি বিভিন্ন দেবদেবীর রূপে বাদ্যের তালে তালে নেচে-গেয়ে পূঁজো অর্থ সংগ্রহসহ ভক্তদের প্ূঁজার আমন্ত্রণ জানান দিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীর ৮ থেকে ১২ জনের একটি দল। গতকাল সোমবার সকালে এমনি দৃশ্য চোখে পড়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌরবাজারসহ আশপাশের গ্রামগুলোতে। হঠাৎ তাদেরকে এমন রূপে দেখে সড়কে ভিড় জমে উৎসুক বিভিন্ন বয়সী নারী-পুরুষের।

সরেজমিনে দেখা গেছে,বর্ণিল সাজে নানা দেবদেবীর রূপে ১০-১২ জনের একটি দল বাদ্যের তালে তালে নেচে-গেয়ে ঘুরে বেড়াচ্ছেন। দলের বেশির ভাগ সদস্য কিশোর, তরুণ ও যুবক। তারা বাড়ী বাড়ী ও দোকানে গিয়ে মঙ্গল কামনা করে ধর্মীয় এবং নৃত্য পরিবেশন করছেন। গান পরিবেশনের পর ওইসব সনাতনী গৃহস্থ ও দোকানীরা তাদের চাল, ধান, ডাল, সবজিসহ নগদ অর্থ দান করছেন তাদেরকে। দেবদেবীর রূপ ধারণকারী তারা সকলে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসিন্দা ও আলাদীপুর চরক কালী মন্দির কমিটির সদস্য-সদস্যা।

সনাতন ধর্মলম্বিদের সুত্রে জানা গেছে,শ্মশান পিতা ভোলানাথ (শিব) ও কালীমাতা আদ্য শক্তি কৈলাশ থেকে শ্মশান মত্যধামে আগমন উপলক্ষে আলাদীপুরে এই চরক কালী উৎসব অনুষ্ঠিত হয়। ৪ বৈশাখ গতকাল সোমবার রাত্রী ১২.৩০ মিনিটে হবে শ্মশান যাত্রা, এ উপলক্ষে ৫ বৈশাখ মঙ্গলবার রাত্রী ২.৪৭ মিনিটে কালী পূঁজো এবং ৬ বৈশাখ বুধবার চরক পূজো ও মেলা অনুষ্ঠিত হবে।

আলাদীপুর চরক কালী মন্দিরের সভাপতি পরিতোষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক কান্তি চন্দ্র সরকার বলেন, প্রতিবছর বৈশাখ মাসে এই চরক পূঁজো ও মেলার আয়েজন করা হয়। এটি প্রাচীন পূঁজা। করোনার কারণে গত দুই বছর পূঁজা বন্ধ ছিল। এবার আবার পূঁজা হবে, চরক ঘুরবে এবং মন্দিরের আশপাশে মেলা বসবে। সেখানে একজনের পিঠে গাঁথা হবে তৈরীকরা একধরনের বর্শির কল। এরপর ঘোরানো হবে চরকে। সেই সঙ্গে হবে পূঁজা-অর্চনা। এটি দেখতে বিভিন্নস্থান থেকে মানুষের উপচে পড়া ভিড় জমে।

সেই পূঁজোকে কেন্দ্র করেই বিভিন্ন দেবদেবীর রূপে সেজে আমরা অর্থ সংগ্রহসহ মানুষকে পূঁজো সম্পর্কে জানান ও নিমন্ত্রণ দিচ্ছি। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী উজ্জল মহন্ত ও বাপ্পি দাস বলেন, হঠাৎ করেই বাদ্যের তালে তালে নেচে গেয়ে বেড়াতে দেখা যায় বিভিন্ন দেবদেবীর রুপে সাজা একটি দলকে। তারা ঐতিহ্যবাহী চরক পঁ‚জো উপলক্ষে সকলকে জানান দিচ্ছেন। একই সাথে পূঁজোর খরচ যোগাতে সনাতনীদের কাছে অর্থ সংগ্রহ করছেন। তাদেরকে দেখতে উৎসুক জনতার ভিড় জমাচ্ছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au