সারাদেশ

সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় মাসব্যাপী ইফতারের আয়োজন কাউন্সিলর মানিকের

  • 4:10 pm - April 16, 2022

নিজস্ব প্রতিবেদক : মাহে রমজান উপলক্ষে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সকল ছাত্রছাত্রীদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

মাসব্যাপী এ ইফতার আয়োজনে শনিবার (১৫ এপ্রিল) স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সকল ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি ইফতারে অংশগ্রহন করেন কাউন্সিলর মানিক।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ঢাকা দক্ষিণ সিটির নগর পিতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ শেখ পরিবার ও আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, দেশবাসীর কাছে আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের জন্য দোয়া চাই।

তিনি বলেন, ভালো কাজের প্রতিযোগিতা করব কখনও মন্দ কাজ করব না। কারণ জনপ্রতিনিধি হতে গেলে মানব সেবাই এগিয়ে আসতে হয়। একজনের অন্যায় আরেকজনের কাধে দিলে হবে না।

কাউন্সিলর মানিক বলেন, আমার ব্যর্থতা আমাকেই নিতে হবে। আমাদের নেতৃত্বের কোনো অবহেলা করলে আমাদের জবাবদিহি করতে হবে। যেহেতু সকল জবাবদিহি আমাদের দিতে হবে, এজন্য যার যার দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব সহকারে কাজ করলে সেখানে কোনো সমস্যা হবে না। আসুন সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

তিনি আরও বলেন, আসুন মহামারী করোনা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সবাই দোয়া করি, যাতে এই করোনা থেকে আমরা মুক্তি পায়। এই রমজানে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহকে স্মরণ করি।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম এখানে নৈরাজ্য সৃষ্টি করার কোন সুযোগ নেই। যার যার ধর্ম আমরা নিজেদের জায়গা থেকে পালন করব একজনের ধর্মের উপর অন্যজন হস্তক্ষেপ করবো না। মানবসেবার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আসুন সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভালো কাজ করি। দেশ ভালো থাকুক, মাননীয় প্রধানমন্ত্রী ভালো থাকুক।

এ সময় উপস্থিত ছিলেন, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়ক মো. জাকির হোসেন শাহীন, স্যার সলিমুল্লাহর নাতি ও এতিমখানার বিভিন্ন পর্যায়ের লোকজন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au