সারাদেশ

ফুলবাড়ীতে বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

  • 10:27 am - April 15, 2022
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণের কারণে গত দুই বছর পহেলা বৈশাখ উপলক্ষে কোনো আয়োজন ছিল না । এবার করোনা সংক্রমণ কম থাকায় দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথক পৃথক ভাবে শহরের পাশাপাশি গ্রামেও জাকজমক ভাবে ১লা বৈশাখ উদযাপন করা হয়েছে।
নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়র প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিরু ছামছুন্নাহার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. হাছিনা ভূইয়া,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশ্রাফুল ইসলাম সহ ইউনিয়ন চেয়ারম্যানগণ,সরকারী কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।
পরে সকাল ১০টায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মো এনামুল হক এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লক্ষিপুর বাজার ঘুরে পুনরায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে খয়েরবাড়ী ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উদ্দিন,খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম ইসলাম শামু,ইউপি সচিব মোহাম্মদ আলী,থানার এসআই মো. রেজাউল করিম,ইউপি সদস্য মো. নুর ইসলাম,মো.মোকসেদ আলী,মিলন দাস,লাবলু,মহিলা ইউপি সদস্য শ্রীমতি সুধারাণী,সাইফুন্নাহার,সাবেক ইউপি সদস্য মহেন্দ্রনাথ সরকার প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au