সারাদেশ

সিংড়ায় পিপুলশন আশ্রয়ন প্রকল্পের বেহাল দশা

  • 3:18 pm - April 12, 2022

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়া ২ নং ডাহিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পিপুলশন গ্রামের আশ্রয়ন প্রকল্পের বেহাল দশায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে ঐ প্রকল্পের সুবিধাভোগীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে ৮ টি শিফট এ ৮০ টি ঘর রয়েছে। সেগুলো অনেক পূর্বে তৈরী করা হয়েছে, তাই দীর্ঘদিন যাবত সেগুলো ঘর মেরামত না করায় সেখানে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। পানির সরবরাহ ব্যবস্থা নাজুক। অর্ধ শত পরিবারের পানি সরবরাহ এর জন্য রয়েছে মাত্র ৪ টি টিউবওয়েল। ওয়াসরুম স্বল্পতা রয়েছে। এর আগে অগ্নিসংযোগের কারনে কয়েকটি ঘর নষ্ট হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘ দিন হলো সরকারী এগুলো ঘর আমাদের তৈরী করে দিয়েছে। আমারা অনেক আরামে ছিলাম, কিন্তু এখুন আমাদের ঘরের চাল নষ্ট, পানি পরে, সামনে বর্ষা ও ঝর বৃষ্টির দিন আমাদের বাচ্চা সন্তানদের নিয়ে কেমনে এসব ভাঙ্গা ঘরে থাকবো। তাই আমাদের এসব ঘর যাতে বর্ষার আগেই সংস্কার করে দেন সেজন্য আমাদের আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপিকে বিশেষ ভাবে অনুরোধ জানান তারা।

উপজেলা নিবার্হী অফিসার এম. এম. সামিরুল ইসলাম বলেন, ডাহিয়া ইউনিয়নে যে আশ্রয় প্রকল্প আছে সেগুলো আমরা দেখেছি এবং সারা বাংলাদেশেই নেক আশ্রয় প্রকল্প আছে এগুলো অনেক পূর্বে তৈরী করা হয়েছে। এগুলো নিয়ে আমাদের নাটোরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা করা হয়েছে এবং মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। বরাদ্দ আসলে আমরা কাজ করব ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au