সারাদেশ

আম মৌসুমে সাপাহারে যানজট নিরসনে অস্থায়ী স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত

  • 3:16 pm - April 12, 2022

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে চলতি আম মৌসুমে যানজট নিরসনে প্রধান সড়কের পাশে অস্থায়ী স্থাপনা উচ্ছেদ ও বিকল্প সড়ক সংস্কারের সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

মতবিনিময় সভায় বক্তারা দেশের সর্ববৃহৎ এই আম বাজারের যানজট সমস্যা নিয়ে অতিতের অভিজ্ঞা তুলে ধরে চলতি আম মৌসুমে উক্ত সমস্যা চিহ্নত করে তা সমাধানের লক্ষ্যে উপজেলা সদরের সরকারি হাসপাতাল মোড় হতে গোডাউনপাড়া মোড় পর্যন্ত সকল প্রকার অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভারী যানবাহন ও অন্যান্য যানবাহন চলাচলের সুবিধার্থে বিকল্প সড়ক হিসেবে করলডাঙ্গাপাড়া হয়ে গোডাউনপাড়া মোড় ও ফুটকুইল কুচিন্দা হয়ে দিবর মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের সিদ্ধান্তের কথা জানান।

বি‌শেষ অ‌তিথি হি‌সেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) তা‌রেকুর রহমান সরকার, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষিবিদ শাপলা খাতুন, সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার ওমর আলী, সাপাহার উপজেলা আওয়ামী লী‌গের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমূখ।

এসময় কৃ‌ষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ম‌নিরুজ্জামান টকির সঞ্চালনায় উপজেলা আম চাষী ও আম ব্যবসায়ী সমিতির নের্তৃবৃন্দ, শ্রমিক নের্তৃবৃন্দ, উপ‌জেলা প্রশাসনের বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ ও সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকগণ উপ‌স্থিত ছি‌লেন।

এবারে এ উপজেলায় চলতি মৌসুমে আসেপাশের কয়েকটি উপজেলা মিলে সাপাহার আম বাজারে প্রায় ২ হাজার কোটি টাকার আম বেচাকেনা হওয়া সম্ভাবনার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au