সারাদেশ

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হলেন আশুলিয়া থানার হারুনুর রশিদ

  • 3:08 pm - April 12, 2022

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর (এসআই) হিসেবে বিবেচিত হয়েছেন আশুলিয়া থানার পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ।সোমবার (১১ এপ্রিল) ঢাকা জেলা পুলিশের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রেষ্ঠ এস আই হিসেবে ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (১২ এপ্রিল) হারুন-অর-রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হওয়ায় এ সময় তাকে ক্রেস্ট প্রদান করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার।

পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, মাদক, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল ও আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তারসহ সার্বিক বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা (সাব ইন্সপেক্টর) হিসেবে বিবেচনা করে পুরস্কার প্রদান করা হয়েছে।

জানা যায়, এস আই হারুন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক। তার পিতার নাম আবুল কালাম আজাদ।

এ বিষয়ে সাব ইন্সপেক্টর (এসআই) হারুনুর রশীদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, যে কোনো পুরস্কার কাজের গতি আরো বাড়িয়ে দেয় উৎসাহ প্রদান করে।

তিনি বলেন, এ গৌরব শুধু আমার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ গৌরব অর্জন করেছি। এ সময় তিনি বলেন, এ পুরষ্কার থানার প্রত্যেক সদস্যদের জন্য উৎসর্গ করছি।

হারুন-অর-রশিদ আরো বলেন, আমাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত করায় আমার শ্রদ্ধেয় পুলিশ সুপার মারুফ হোসেন সরদার স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমার এডিসি স্যার, এসি স্যার এবং ওসি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au