আন্তর্জাতিক

আমিরাতে নাগরিকদের চলাচলের উপর সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে

  • 5:04 pm - June 25, 2020
আমিরাতে নাগরিকদের চলাচলের উপর সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে

জিয়াউল হক জুমন,ইউএই প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে নাগরিকদের চলাচলের ওপর বিধিনিষেধ প্রত্যাহার করে স্বাভাবিক করা হয়েছে, এবং জীবাণুনাশক স্প্রে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়, আমিরাত সরকারের পক্ষ থেকে গতকাল 24 শে জুন বুধবার রাতে এ ঘোষণা দেওয়া হয়।

আজ ২৫ জুন হতে আমিরাতে সকল প্রকার চলাচলের উপর বিধিনিষেধ তুলে নেওয়া হলো।

আগে করোনা জীবাণু নাশক স্প্রে করার জন্য দুবাইতে রাত ১১ টা থেকে সকাল ৬ ও অন্যান্য প্রদেশে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত চলাচল বন্ধ ছিলো। আজ হতে আপনারা যে কোন সময় যে কোন জায়গায় যেতে পারবেন এতে কোনো বিধি-নিষেধ থাকবে না।

তবে, , আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবেশের নিষেধাজ্ঞা বহাল রয়েছে, আবুধাবি তে যারা আটকা পড়ে ছিলেন তারা অন্যান্য প্রদেশে যেতে পারবেন কোন ধরনের অনুমতি লাগবে না এবং আবুধাবিতে অন্যান্য প্রদেশে হতে আসতে চাইলে পূর্বের নিয়ম অনুযায়ী অনুমতি পএ নিয়ে আসতে হবে।

আমিরাতে যাতায়াতের নিষেধাজ্ঞা তুলে নিলেও মাস্ক, গ্লাভস পড়তেই হবে, ট্যাক্সীতে/প্রাইভেট গাড়ীতে তিন জনের অধিক বসা,গনজমায়েত ইত্যাদি করা যাবে না , এক্ষেত্রে পূর্বের আইন বহাল রয়েছে, যদি কেউ আইন অমান্য করে সেক্ষেত্রে জেল-জরিমানার ও সম্মুখিন হতে হবে।

আমিরাতের Covid 19 এর সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৫ জুন )পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬,৫৬৩ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫,১৬৫ জন। এবং সর্বমোট মৃত বরণ করেছেন ৩০৮ জন।

উল্লেখ্য, আমিরাতে বিশেষ ফ্লাইট এর নামে কর্মহীন মানুষের কাছ থেকে এবং আটকে পড়া অসহায় মানুষের কাছ থেকে বিশেষ ভাড়া আদায় করা হচ্ছে , তাদের মধ্যে একটি ধারণা ছিল বিশেষ ফ্লাইটে হয়তো সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে বিমানের সিটে বসতে দেওয়া হবে কিন্তু সম্প্রতি আমরা দেখতে পেরেছি এবং অনেকের কাছে কথা বলে জানতে পেরেছি পূর্বে যেভাবে প্রতিটি সিটে যাত্রী বসানো হতো ঠিক তেমনি ভাবে এখনো প্রতি সিটেই যাত্রী বসানো হয় , কোন প্রকারের সিট খালি রাখা হয় নাই।

কর্মহীন ও আটকে পড়া প্রবাসীরা মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ও বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তাদের কাছ থেকে বিশেষ ফ্লাইটে নামে বিশেষ ভারা না নিয়ে যেন স্বাভাবিক ভারা নিয়ে দেশে আসার সুযোগ করে দেওয়া হয়।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au