সারাদেশ

৪৫ দিনে চালক বিহীন বিমান তৈরি ডানা মেলে আকাশে উড়ছে সবুজের স্বপ্ন

  • 4:51 pm - April 08, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রত্তন্ত্য গ্রামঞ্চলের দরিদ্র ভ্যান চালকের ছেলে সদ্য এসএসসি পাশ করা ছাত্র সবুজ সরদার(১৮)।ছোট বেলা থেকেই তার স্বপ্ন প্লেন বানিয়ে আকাশে ওড়াবে। আজ তার স্বপ্ন পুরণ হয়েছে,সবুজ তার নিজেস্ব মেধা শক্তি কাজে লাগিয়ে তৈরি কেরেছে চালক বিহীন বিমান,সেই বিমান (ড্রোন) এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে,এবং সকলের নজর কেড়েছে।

সেটি এখন দাপিয়ে বেড়াচ্ছে গ্রামের শুণ্য আকাশে। তার এই উদ্ভাবিত বিমান দেখতে প্রতিদিন ভীড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা শিশু কিশোর সহ নানা বয়সের উৎসুক জনতা।

স্থানীয় স‚ত্রে জানাগেছে,ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পলি শিবনগর মহেশপুর গ্রামের ভ্যান চালক মো.একরামুল সরদারের ছেলে মো.সবুজ সরদার (১৮)। সে ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে সদ্য (২০২১সালে) এসএসসি পাশ করে, বর্তমানে দিনাজপুর উত্তরণ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে তড়িৎ প্রকৌশল বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। ছোট বেলা থেকেই তার স্বপ্ন নিজের তৈরী বিমান আকাশে উড়াবে।

সেই শখ থেকেই মাত্র ৪৫দিনে মেধাবী এই শিক্ষার্থী তৈরি করেছেন একটি চালক বিহীন বিমান। তার উদ্ভাবিত বিমানটির অবকাঠামো কর্কশিটের তৈরি হলেও রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অনায়াসে নিয়ন্ত্রণ করা যায়। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এদেশেও উৎপাদন হতে পারে বিশ্বমানের চালক বিহীন নিমান (ড্রোন),এমনটাই মনে করছেন এলাকার সচেতন মহল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পলি শিবনগর জামে মসজিদের পাশে ফসলের মাঠে চালক বিহীন বিমান উড়াচ্ছেন সবুজ। তা উপভোগ করতে ভীড় জমিয়েছে শিশু থেকে বৃদ্ধ সহ নানা বয়সী উৎসুক জনতা। মহেশপুর গ্রামের মো. জিয়ারুল হক সরদার বলেন,’সবুজ লেখাপড়ার পাশাপাশি পাঠকপাড়া বাজারে মোবাইল মেকানিকের কাজও করেন।

এরই মাঝ থেকেই চালক বিহীন বিমান তৈরির চিন্তা মাথায় আসে তার। একই গ্রামের বাসিন্দা মহসিন আলী সরদার বলেন,ছেলেটি মেধাবি এবং পরিশ্রমি,তার আচার ব্যবহার অত্তন্ত ভালো ।
সরকারী সহায়তা পেলে হয়ত আরও ভালো কিছু করতে পারবে।

সবুজের মা শেফালী বেগম বলেন, অভাবের সংসারে সবসময় এটা সেটা কিনে খুটখাট কাজ করে সবুজ। বাবার বকুনির ভয়ে অনেক সময় চুপে চুপে এসব কাজ করে। একটু একটু করে টাকা জমিয়ে অনলাইনের মাধ্যমে দামী যন্ত্র কিনেও ভয়ে যন্ত্রপাতির দাম অনেক কম বলে প্রচার করে বাবার কাছে।

উদ্ভাবন প্রসঙ্গে ক্ষুদে বিজ্ঞানী সবুজ সরদার বলেন, সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা মাথায় আসে। অর্থের অভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়না। এই চালক বিহীন বিমানটি তৈরিতে দেড়মাস সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় ১২হাজার টাকা। একবার চার্জ করলে ত্রিশ মিনিট আকাশে উড়তে পারে। অনায়াসে ভ‚মি থেকে কিংবা হাতে নিয়েও উড়ানো যায়।

রিমোটের সাহায্যে প্রায় দেড় কিলোমিটার দুর থেকেও নিয়ন্ত্রণ করা যায় এটি। যথাযথ ভাবে উন্নয়ন করা গেলে এর সাহায্যে সামরিক নজরদারী, কৃষি ক্ষেত্রে পর্যবেক্ষণসহ বিভিন্ন কাজ করা সম্ভব হবে।

সবুজ আরো বলেন, তিনি এমন একটি ড্রোন তৈরী করতে চান, যা দিয়ে ফসলী জমিতে অল্প সময়ে সহজেই কিটনাশক প্রয়োগ করা যাবে। প্রযুক্তির সাহায্যে এধরনের কিছু উদ্ভাবন করতে হলে প্রয়োজন অর্থের,তাই সরকারী ভাবে যদি তাকে সহায়তা করা হলে আরো নতুন নতুন জিনিষ উদ্ভাবন করেতে পারবে বলেও জানান এই মেধাবী শিক্ষার্থী।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au