ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
সেলিম আহমেদ,সৌদি আরব থেকেঃ কুলাউড়া পৌরসভার প্রধান সমস্যা জলাবদ্ধতা ও অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, এসব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখে এ জনপদের উন্নয়নের মধ্য দিয়ে পৌরবাসীকে আলোকিত কুলাউড়া পৌরসভা উপহার দেওয়াই একমাত্র লক্ষ্য নৌকা মার্কা নিয়ে নির্বাচিত পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ এসব কথা বলেন । তিনি আরো বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পালটে যাচ্ছে কুলাউড়া পৌরসভার চিত্র ।
বৃদ্ধি পেয়েছে নাগরিক সুবিধা । ফলে কিছুদিনের মধ্যে একটি উন্নত পৌড়সভা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র । এজন্য উন্নয়নের ধারা আরও ত্বরান্বিত করতে পৌরবাসীর সার্বিক সহায়তা চেয়েছেন তিনি । গতকাল সৌদি আরব প্রবাসী মৌলভীবাজার জেলা প্রবাসী ফোরামের এক সংবর্ধনা সভায় এসব কথা বলেন কুলাউড়ার পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ ।
৬ ফেব্রুয়ারি ২০২২, বুধবার পবিত্র মক্কায় স্থানীয় একটি হোটেলে বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ আহমেদের সভাপতিত্বে ও জিটিভির সাংবাদিক সেলিম আহমেদের পরিচালনায় । উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি কুলাউড়া পৌরসাভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ । সভায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলার সাইফুর রশীদ সুমন , গফরগাও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নবীন খান , সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছিব আলী ,সাবেক চেয়ারম্যান সাবির আহমেদ । সভায় বক্তব্য দেন সাঈদ খোকন ,সুজন আহমেদ, সুমন, নাজমুল, ইসহাক, রাজন, সোহাগ,মণির,এমদাদুল হক সহ আরো অনেকেই ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au