সারাদেশ

বান্দরবান জেলার রুমাতে ট্যুরিজম উন্নয়নে ট্যুরিস্ট পুলিশের মত বিনিময় সভা

  • 7:02 pm - April 05, 2022

নিজস্ব প্রতিবেদক : ট্যুরিজম উন্নয়নে বান্দরবান জেলার রুমাতে ট্যুরিস্ট পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রুমা উপজেলা ২নং রুমা ইউনিয়ন সেন্টারে মঙ্গলবার (৫ এপ্রিল) পর্যটন কমিউনিটি কমিটির সাথে ট্যুরিস্ট পুলিশের ২য় বারের মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, বিশেষ অতিথি পর্যটন পুলিশিং কমিটির সভাপতি , হোটেল মালিক সভাপতি মো আব্দুল জলিল।

এছাড়া উক্ত মত বিনিময় সভায় ট্যুরিস্ট গাইড, ট্যুরিস্ট পরিবহন সমিতি, হোটেল মালিক সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সভায় গাইড, পরিবহন ও হোটেল মালিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবী নামা তুলে ধরা হয়। তার মধ্যে বরাবরের মত অন্যতম দাবী ছিল বিভিন্ন ঝর্ণার পর্যটন স্পটগুলো খুলে দেয়া, গাইডদের প্রশিক্ষণ প্রদান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব সমাপ্তের পথে হওয়াই বান্দরবানের বিভিন্ন উপজেলার স্পটগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। বান্দরবানের অন্যতম পর্যটনকেন্দ্র রুমা উপজেলার পরিবহন-হোটেল মালিক ও ট্যুরিষ্ট গাইডদের সুরক্ষায় কাউন্সেলিং, দিক নির্দেশনামূলক এবং আইনশৃংখলা উন্নয়নে বিহীত পদক্ষেপ গ্রহণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময়কালে প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দেশজুড়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়াই স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের স্পটগুলোতে যাওয়ার প্রতি নির্দেশনা দেন। তিনি জনপ্রিয় কিছু ঝর্ণা পর্যটকদের স্বার্থে খুলে দেবার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে আলোচনা করবেন বলে জানান।

গাইডদের প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের সুবিধার্থে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে ট্যুরিস্ট পুলিশ নানা নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়াই ধন্যবাদ প্রদান করেন।

ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টার জাহাঙ্গীর বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম স্যারের নের্তৃত্বে আমরা ইতোমধ্যে স্থানীয়দের নিয়ে পরিবেশবান্ধব কমুউনিটি বেজড ট্যুরিজম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, অনেক জায়গায় নিষিদ্ধ হবার কারনে পর্যটকরা লুকিয়ে যাতায়াত করায় নিরাপত্তা দিতে তারা অপারগ। তাই জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে ঐ সকল ট্যুরিস্ট স্পটগুলো ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডারের সাথে খুলে দেয়ার আলোচনা করার জন্য। এর আগে প্রধান অতিথিকে পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধিরা পুষ্পস্তবক দিয়ে বরণ করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au