সারাদেশ

মালিকানা সম্পত্তি নিয়ে মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • 9:24 am - April 04, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি: আইনগত বৈধ মালিকানা সম্পত্তিকে জনসাধারণের কবরস্থান মরমে অপপ্রচার এবং অযৌক্তিক মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মো.আনোয়ারুল কাদির ও তার পরিবারের সদস্যরা। সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব সভাকক্ষে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তার ছেলে এএসএম আসাদুজ্জামান,চাচাত ভাই কোরবান আলী ও ফুপাত ভাই মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো.আনোয়ারুল কাদির বলেন,জমিদার পূর্ণ চন্দ্র চৌধুরী, ওই সম্পত্তি ভোগ দখল করা কালীন ১৯৪৮ সালে হুকুমনামা মূলে আমার পিতা আব্দুল জব্বারকে পত্তন দেন ।

পত্তন সূত্রে এস. এ. ২৩৩ নং খতিয়ানে আমার পিতা আব্দুল জব্বারের নামে রেকর্ড ভুক্ত হয়। আমার পিতা আব্দুল জব্বার ওই জমি ভোগদখল করাকালিন ১৯৯৫ সালে রেজিস্ট্রিকৃত ২৩৯ নং হেবাবিলএওয়াজ দলিল মুলে আমি এবং আমার ভাই মোঃ কামরুল হাসান এর কাছে হস্তান্তর করেন। সেই সূত্রে আমি ওই সম্পত্তি গত ২০০৯ সালে আমার নামে নামজারী করে ভোগ দখল করে আসছি। জনৈক আলতাফ হোসেন সামাজিক বিশৃঙ্খলাকারী আদালত অবমাননাকারী লোকজনদের সঙ্গে লইয়া গত ১এপ্রিল শুক্রবার বাদ জুম্মা ফুলবাড়ি ঢাকা মোড় নামক স্থানে ওই সম্পত্তির স্বত্বের প্রকৃত মালিকানা বিষয়ের তথ্য গোপন করে,

নিজ স্বার্থ হাসিল করার অসৎ উদ্দেশ্যে আমার এবং আমার ওয়ারিশগনকে সামাজিক ও মানুষিক ভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য অযৌক্তিক মানববন্ধন করেন। এবং মহাসড়কের যান চলাচল বাধা সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করে প্রকৃত ও সত্য গোপন করে মানুষের মনে আমার ও আমার ওয়ারিশগণের নামে জবরদখলদার উল্লেখ করে সামাজিক বিশৃঙ্খলা ও জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেন। তাই আমি এবং আমার পরিবারের লোকজন ওই কথিত মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au